আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

শিব মন্দিরে নানা আয়োজনে মহালয়া উদযাপিত

  • আপলোড সময় : ১৫-১০-২০২৩ ১২:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৩ ১২:৩২:৪৭ অপরাহ্ন
শিব মন্দিরে নানা আয়োজনে মহালয়া উদযাপিত
ওয়ারেন, ১৫ অক্টোবর : নানা আয়োজনে গতকাল শনিবার শিব মন্দির টেম্পল অব জয়ে উদযাপন করা হয়েছে মহালয়া। ঢাকের বাদ্য ও চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন জানানো হয়। এ সময় উলুধ্বনি-শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। আগামী ২০ অক্টোবর থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব সমাপ্ত হবে। 

মহালয়া উপলক্ষে গতকাল সন্ধ্যায় বিশেষ পূজা, চণ্ডীপাঠসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করে মাঙ্গলিক আয়োজনের সূচনা করেন মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। চন্ডী থেকে পাঠ করেন মন্দিরের একনিষ্ট ভক্ত স্বদেশ রঞ্জন সরকার। 

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা, তাঁর সহধর্মিনী চিনু মৃধা, আশুতোষ চৌধুরী, প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, রাখি রঞ্জন রায় প্রমুখ। 

পরে মন্দিরের সাংস্কৃতিক কো অর্ডিনেটর সৌরভ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।  প্রথমেই আগমনী সঙ্গীত পরিবেশন করেন জয়িতা নন্দী। পরপর তিনটি সমবেত সঙ্গীত পরিবেশন করে নটরাজ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। এতে অংশ নেন অজিত দাস,  চিনু মৃধা, প্রতিভা কপালী, সুস্মিতা চৌধুরী, রাজশ্রী শর্মা, নিলীমা রায়, কাবেরী দে,
রূপাঞ্জলী চৌধুরী, সঙ্গীতা পাল, স্বদেশ রঞ্জন সরকার, দীপক দে, রতন হাওলাদার এবং অতুল দস্তিদার।

পরে অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে নৃত্যনাট্য 'মহিষাসুর মর্দিনী' মঞ্চস্থ হয়। এতে অংশ নেন অন্তরা অন্তি, রিয়া রায়, কৃষ্টি পাল, রিষিকা পাল, মৌ পাল, কুয়াশা পাল, প্রত্যাশা পাল, রাহুল দাশ, অনুব্রত, অরিয়ন  ও স্বাগত। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ খিচুড়ি, আলু ভাজি পায়েস বিতরণ করা হয়।  


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত