আমেরিকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ

ওয়ারেনে তিন গাড়ির সংঘর্ষে আহত ৫

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১২:৪৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১২:৪৭:৫০ পূর্বাহ্ন
ওয়ারেনে তিন গাড়ির সংঘর্ষে আহত ৫
ওয়ারেন, ১৬ অক্টোবর : গতকাল রোববার বিকেলে নগরীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। ভ্যান ডাইক ও শিকাগো রোডে (১৩ মাইল) এ দুর্ঘটনা ঘটে বলে ওয়ারেন পুলিশ বিভাগ জানিয়েছে। 
ওয়ারেন পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, বিকেল সোয়া ৫টার দিকে ভ্যান ডাইকের উত্তরদিকে রওনা হওয়া টয়োটা ক্যামেরি গাড়িটি ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে ভ্যান ডাইকে শিকাগোর পূর্বদিকে রওনা হওয়া একটি হোন্ডা গাড়িকে ধাক্কা দেয়। তৃতীয় একটি গাড়ি মাজদাও টয়োটা ক্যামেরি এবং হোন্ডার ধাক্কায় আক্রান্ত হয়েছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে চারজন একই গাড়িতে ছিলেন, তবে কোন গাড়িতে চারজন আহত ছিলেন তা পুলিশ নির্দিষ্ট করে জানায়নি। পুলিশ জানিয়েছে, গাড়িগুলোর তেল লিক হয়ে  তেল রাস্তায় পরে এবং সম্ভবত কাছাকাছি একটি স্টর্ম ড্রেনে প্রবেশ করেছে। ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের জরুরি ব্যবস্থাপনা বিভাগ এবং হ্যাজম্যাট ক্রুরা তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা ড্রাগ এবং অ্যালকোহল কারণ ছিল কিনা তা খতিয়ে দেখছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে উচ্চশিক্ষায় তিরোনা বড়ুয়ার সাফল্য, গর্বিত পরিবার

লন্ডনে উচ্চশিক্ষায় তিরোনা বড়ুয়ার সাফল্য, গর্বিত পরিবার