আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

মনোনয়ন প্রত্যাশী মনির হোসাইনকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা 

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ০১:১৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ০১:১৪:১১ পূর্বাহ্ন
মনোনয়ন প্রত্যাশী মনির হোসাইনকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা 
সিলেট, ১৬ অক্টোবর : সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইনকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে ফ্লাইটে সিলেট এসে পৌঁছেলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক-কলামিস্ট মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা আখলাকুর রহমান চৌধুরী সেলিম, মহানগর আওয়ামী লীগ নেতা শাহ আলম হোসাইন, বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ কায়েস চৌধুরী এবং লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিত হোসাইন, সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টি বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
বিমানবন্দরে সংবর্ধনা শেষে মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রার মাধ্যমে মনির হোসাইন দক্ষিণ সুরমার ঝাজর গ্রামস্থ তাঁর নিজ বাড়িতে যান। এ শোভাযাত্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পথিমধ্যে নাজিরবাজারে একটি কমিউনিটি সেন্টারে মনির হোসাইনের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এদিকে, ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আবদুল মোমেন এবং তাঁর সহধর্মিনী সেলিনা মোমেনের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ হয় মনির হোসাইনের। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান। 
যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং তিনি সিলেট-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা