আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০২:৪৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০২:৪৪:০২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া, ১৭ অক্টোবর (ঢাকা পোস্ট) : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়আনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)। বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 
পুলিশ জানায়, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে থাকেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করতেন। সকালে কাজের মহিলা বাড়িতে এসে গেট বন্ধ দেখতে পান। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনসহ গেট খুলে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।
ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ধারণা করা হচ্ছে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের