আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

সাতক্ষীরায় চিনিগুঁড়া ধানে তৈরি ১৮ প্রতিমা, দর্শনার্থীর ভিড়

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ১২:০৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ১২:০৩:৫৯ অপরাহ্ন
সাতক্ষীরায় চিনিগুঁড়া ধানে তৈরি ১৮ প্রতিমা, দর্শনার্থীর ভিড়
সাতক্ষীরা, ১৭ অক্টোবর : সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গা উৎসব। এ পূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় মুরারিকাটি উত্তর পালপালা মন্দিরে ১০০ কেজি চিনিগুঁড়া ধানের শৈল্পিক কারুকাজে নির্মাণ হয়েছে ১৮টি প্রতিমা। পূজা শুরুর এখনো ২ দিন বাকি থাকলেও ধান দিয়ে নির্মাণ করা প্রতিমা দেখতে প্রতিদিন মন্দিরে মানুষের ভিড় বেড়েই চলেছে। পূজার আগেই সেখানে বিরাজ করছে উৎসবের আমেজ।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি উত্তর পালপাড়া মন্দিরে তৈরি হয়েছে প্রতিমাগুলো। প্রতিমাগুলো দেখলে মনে হচ্ছে যেন সোনা দিয়ে মোড়ানো হয়েছে। পুঁথির মত একটা একটা করে ধান দিয়ে গেঁথে তৈরি করা হয়েছে এ প্রতিমা। যা প্রতিমা গুলোর সৌন্দর্য বর্ধন করেছে।
প্রতিমা তৈরির কারিগর শিল্পী পল্লত বিশ্বাস বলেন, ১৮টি প্রতিমা পূর্ণাঙ্গভাবে তৈরি করতে সম্পূর্ণ একমাস সময় লেগেছে। এই মন্ডপে দুর্গা, কার্তিক গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুরসহ আনুষঙ্গিক ১৮টি প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ, পাট, নকশী কাপড়ের পাড় ও বিচুলির ফ্রেম বা কাঠামো, মাটি ও বিশেষ শৈল্পিক কারু কাজ হিসাবে ব্যয়বহুল চিনিগুঁড়া ধান ব্যবহার করা হয়েছে। কিছু কিছু অংশে ব্যয়বহুল রং স্প্রে করা হয়েছে। যার কারণে প্রতিমাগুলোর সৌন্দর্য আরও বর্ধিত হয়েছে।
প্রতিমাগুলো দেখতে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা কলারোয়া পৌর সদরের মুরারীকাটি পালপাড়ার এই মণ্ডপে ভিড় করছেন। 
সাতক্ষীরা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, জেলায় মোট ৬০৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধে তালা উপজেলার ১৯৬টি, কলারোয়ায় ৪৮টি, সদর উপজেলার ১১২টি আশাশুনিতে ১০৮টি, দেবহাটায় ২১টি, কালিগঞ্জ উপজেলার ৫১টি ও শ্যামনগর উপজেলার ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সব শ্রেণি পেশার মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গোৎসব ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহবান জানান তিনি।
২০ অক্টোবর মহাষষ্ঠী পুজোর মধ্যে দিয়ে দেবী দুর্গা ঘোড়ায় (ঘোটকে) চড়ে স্বর্গ থেকে মর্ত্যলোকে আসবেন। ২৫ অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে আবারও ঘোড়ায় চরে ফিরে যাবেন স্বর্গলোকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি