আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

দুর্গাপূজায় পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ১২:০৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ১২:০৫:৩২ অপরাহ্ন
দুর্গাপূজায় পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির
ঢাকা, ১৭ অক্টোবর (ঢাকা পোস্ট) : আসন্ন দুর্গাপূজায় গুজব সৃষ্টি করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ সদরদপ্তরের কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা প্রসঙ্গে আইজিপি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যেন দুর্গাপূজা পালন করা যায় সেজন্য পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেক্ষেত্রেও সজাগ থাকতে হবে।
পেশাদারিত্ব বজায় রেখে সজাগ ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান তিনি। আইজিপি আরও বলেন, আইনি দায়িত্ব যথাযথ ও আইনানুগভাবে পালন করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছে। পুলিশ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাধ্যমেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
আইজিপি মাঠ পর্যায়ের সব সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
থানাকে পুলিশের প্রধান ভরসাস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, থানাকে পুলিশের সেবা প্রদানের প্রধান প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করতে হবে। থানায় আসা মানুষ যেন থানা থেকে তাদের প্রত্যাশিত সেবা পেতে পারে সেজন্য পুলিশ সদস্যদেরকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ফোর্সের কল্যাণের কথা উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোন পুলিশ সদস্যের চিকিৎসা সুবিধার প্রয়োজন হলে দেশে অথবা দেশে বাইরে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৩ ও জুলাই -সেপ্টেম্বর ২০২৩ কোয়ার্টারের সার্বিক অপরাধ পরিস্থিতি (ডাকাতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি) সংক্রান্ত মামলার তথ্য-উপাত্ত কনফারেন্সে উপস্থাপন করেন। তথ্য পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য দুই কোয়ার্টারে গত বছর জুলাই-সেপ্টেম্বরের তুলনায় দস্যুতা, খুন, দাঙ্গাসহ বিভিন্ন মামলা কমেছে। কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান,  স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০