আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

মাধবপুরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২০ জুয়াড়ি ও মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০৭:৫৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০৭:৫৮:১৩ অপরাহ্ন
মাধবপুরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২০ জুয়াড়ি ও মাদক কারবারি আটক
মাধবপুর, (হবিগঞ্জ) ১৭ অক্টোবর : মাধবপুর থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ২০ জুয়াড়ি ও  মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বহরা ইউনিয়নের আফজালপুর গ্রামের শানু মিয়ার একটি পরিত্যক্ত ঘরে জুয়া খেলার আসর থেকে ৯ জন, জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের আলমগীর মিয়ার বাড়ির জুয়ার আসর থেকে ৮ জন এবং রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে ৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো, গংগানগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে অহিদ মিয়া, মনতলার আলী আছগরের ছেলে রুবেল মিয়া, আফজলপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে আবুল খায়ের, আফজালপুরের শিশু মিয়ার ছেলে হানিফ মিয়া, আফজালপুরের সহিদ মিয়ার ছেলে ইউসুফ মিয়া, আফজালপুরের আবুল কালামের ছেলে উজ্জ্বল মিয়া, বারচান্দুরা গ্রামের আছমত আলীর ছেলে সাজিদ মিয়া, উত্তর আফজালপুরের খোকন মিয়ার ছেলে শরীফ উদ্দিন, ব্রাহ্মনবাড়িয়া জেলার শাহবাজপুর এলাকার হাসান আলীর ছেলে সুমন মিয়া, খাটুরা গ্রামের আব্দুল আলীর ছেলে আলমগীর মিয়া, খাটুরা গ্রামের শানু মিয়ার ছেলে সেন্টু মিয়া, নুরুল ইসলামের ছেলে এখলাছ মিয়া, ছেনু মিয়ার ছেলে মিজানুর রহমান, দিলু মিয়ার ছেলে মোতাব্বির হোসেন, খড়কি গ্রামের রফিক মিয়ার ছেলে হেফজুর রহমান, জহুর মিয়ার ছেলে মানিক মিয়া, ইউনুস মিয়ার ছেলে মামুন মিয়া, নোয়াপাড়া ইসলামাবাদের রব আলীর ছেলে আব্দুল জলিল, বড়ধলিয়া গ্রামের অলি মিয়ার ছেলে জিয়াউর রহমান ও ইসলামাবাদ গ্রামের হাজী নাসির উদ্দিনের ছেলে আজিজুর রহমান।
মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানিয়েছেন আটককৃতদের বিরুদ্ধে সংস্লিষ্ট আইনের ধারায় পৃথক ৩ টি মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা