আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০৮:২৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০৮:২৬:৩৯ অপরাহ্ন
আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, (নিউ জার্সি) ১৭ অক্টোবর : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভাকক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি  ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, ওয়াল্টার জনসন, কাশওয়ান ম্যাকিনলে, হলিশা ব্রিজারস, ফরহাদ সিদ্দীক উপস্থিত ছিলেন।         

সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। কমিউনিটির বিশিষ্ট  ব্যক্তিরাও  পর্ষদ সভায় বক্তব্য রাখেন। পর্ষদ সভায় উপদেষ্টা এমিলি লোয়েব এর নেতৃত্বে ছাত্র প্রতিনিধি  সোফিয়া মামুকারি, ক্রিসটিয়ানা উয়ু, অ্যারন সিম্পসন বক্তব্য রাখেন। সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।      

পর্ষদ সভায় নিউ জার্সি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ