আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

মিশিগানের উত্তরাঞ্চলে বাড়িতে বিস্ফোরণে নিহত ২

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০৮:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০৮:৪৩:৪৯ অপরাহ্ন
মিশিগানের উত্তরাঞ্চলে বাড়িতে বিস্ফোরণে নিহত ২
বিস্ফোরণে কাষতিগ্রস্থ বাড়ি/Crawford County Sheriff's Office

লভেলস টাউনশিপ, ১৭ অক্টোবর : ক্রফোর্ড কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, গত সপ্তাহান্তে উত্তর মিশিগানে একটি বাড়িতে বিস্ফোরণে ২জন নিহত হয়েছে। শনিবার বিকেল ৪টা ১১ মিনিটের দিকে ট্র্যাভার্স সিটি থেকে প্রায় ৭০ মাইল পূর্বে লভেলস টাউনশিপের ফ্রুট ফার্ম রোডে একটি বাড়ি ধসে পড়ার খবরে ডেপুটি এবং অন্যান্য প্রাথমিক প্রতিক্রিয়াকারীদের পাঠানো হয়। কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, পৌঁছানোর পরে, প্রথম উদ্ধারকারীরা নির্ধারণ করেছিলেন যে বাড়িটি বিস্ফোরিত হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় ৭১ বছর বয়সী এক পুরুষ ও ৭২ বছর বয়সী এক নারী বাড়ির ভেতরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে কোনো অনিয়ম জড়িত বলে মনে করা হচ্ছে না। শেরিফের ডেপুটিদের সহায়তা করেছে লভেলস টাউনশিপ এবং ফ্রেডেরিক টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্ট, মেডিকেল মোবাইল রেসপন্স এবং মিশিগান স্টেট পুলিশের ফায়ার ইনভেস্টিগেশন ইউনিট।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত