আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমান আর নেই

  • আপলোড সময় : ১৮-১০-২০২৩ ০১:৫১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৩ ০২:৩৩:৩৫ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমান আর নেই
হ্যামট্রাম্যাক, ১৮ অক্টোবর : বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমান মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। গতকাল সোমবার অপরাহ্নে ডেট্টয়েটের হেনরিফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার হ্যামট্রাম্যাক শহরের নূর মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নিয়েছেন। পরে তাঁকে মাউন্ট এলিটের কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ ও দাফনে যারা অংশগ্রহণ করেছেন তাঁদের প্রতি মরহুমের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
মরহুম মুক্তিযোদ্ধা আলাউর রহমানের মামাতো ভাই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক বর্তমানে মিশিগানের বাসিন্দা শামীম আহসান জানান, বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমান যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ বছর ধরে বসবাস করেছেন। তিনি থাকতেন মিশিগানের হ্যামট্টাম্যাক শহরে। তাঁর দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ