আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

সাবেক অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ জনের বিরুদ্ধে প্রবাসী নারীর মামলা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৩ ০৩:১০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৩ ০৩:১০:৪২ পূর্বাহ্ন
সাবেক অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ জনের বিরুদ্ধে প্রবাসী নারীর মামলা
ঢাকা, ১৮ অক্টোবর (ঢাকা পোস্ট) : অর্থ আত্মসাৎ, মারধর ও প্রতারণার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বীর প্রতীক মোমিন উল্লাহ পাটোয়ারীসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারী।  মোমিন উল্লাহ পাটোয়ারী ছাড়া মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন— কাফরুল থানার সাবেক ওসি ( অফিসার ইনচার্জ) মো. সেলিমুজ্জামান, সাবেক ওসি (তদন্ত) মোহাম্মদ আবু আজিম, সাবেক উপ-পরিদর্শক এম ফরিদুল আলম, সাখাওয়াত হোসেন এবং আফরোজা। 
আজ (বুধবার) বাদীপক্ষের আইনজীবী শামীম আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমুন নাহার নামে এক নারী আসামিদের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ১৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২০ সালের ১৪ অগাস্ট পুলিশের সাবেক এডিশনাল এসপি মোমিনের বাসায় ভাড়াটিয়া হিসাবে ওঠেন তিনি। বাসা ভাড়া ও ফার্নিচারের অ্যাডভান্স হিসাবে তাকে ৬ লাখ টাকা দেন। ভাড়াটিয়া হিসাবে ১৮ দিন অবস্থানকালে আসামি বাদীকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে রাজি না হলে মোমিন বাদীকে তালাবদ্ধ করে রাখেন। এরপর বাদী জীবন বাঁচানোর জন্য ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতায় উদ্ধার হন। মোমিনের বাসায় কোটি টাকার মালামাল রেখে চলে আসেন। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও ওয়ার্ড কমিশনার ভিকটিমের মালামাল উদ্ধার না করে আসামির পক্ষ নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন বাদী।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার