আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

কাফনের কাপড় পরে পল্টনে সমাবেশে নেতাকর্মীরা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৩ ০৩:১১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৩ ০৩:১১:৪৭ পূর্বাহ্ন
কাফনের কাপড় পরে পল্টনে সমাবেশে নেতাকর্মীরা
ঢাকা, ১৮ অক্টোবর ‌(ঢাকা পোস্ট) : ‘খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে, বিএনপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে দলে দলে পল্টনে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। একদল নেতাকর্মীকে কাফনের কাপড় পরে সমাবেশে আসতে দেখা গেছে।
সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশে ডাক দিয়েছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক ৩৬টি রাজনৈতিক দল। বিএনপির সমাবেশ দুপুর ২টা থেকে শুরুর কথা থাকলেও সকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। 
সরেজমিনে দেখা যায়, ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী কেন্দ্রীয় ফোরামের ব্যানার হাতে কাফনের কাপড় পরে সমাবেশস্থলে যোগ দেন একদল নেতাকর্মী। মিছিলে তাদের স্লোগানে স্লোগানে উঠে আসে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সরকারের পদত্যাগের দাবি।
কাফনের কাপড় পরে সমাবেশে আসা ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী কেন্দ্রীয় ফোরামের সভাপতি এনামুল হক মোল্লাহ বলেন, সরকারের হালে পানি নেই। আজকের পর থেকে সরকার পতনের এক দফা দাবি আদায়ে মাঠে থাকবে জাতীয়তাবাদী জাগ্রত জনতা। আমরা কাফনের কাপড় পরে এসেছি। সরকারকে একটা ম্যাসেজ দিতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পতন না ঘটা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। 
সমাবেশ উপলক্ষ্যে সকাল ৭টার কিছু পর থেকে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আশপাশের সড়কে লাগানো হয় মাইক। আর সমাবেশে অংশ নেওয়া সাধারণ নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। আর অপেক্ষাকৃত সিনিয়র নেতাদের বসার জন্য কিছু চেয়ারও রাখা হয়েছে। 
ঢাকা মহানগর বিএনপির আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারাও সমাবেশে অংশ নেবেন। 
বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশ থেকে একদিনের কর্মসূচির ঘোষণা আসতে পারে। দুর্গাপূজার পর আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ কর্মসূচি দেবে বিএনপি। সেই সমাবেশ থেকে সরকারের পদত্যাগের চূড়ান্ত আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে রাজধানী থেকে দলটির ২০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নানান অপ্রচার চালাচ্ছে অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি