আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

মিশিগানে দুর্গোৎসব শুরু আজ

  • আপলোড সময় : ২০-১০-২০২৩ ১১:৫৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৩ ১১:৫৯:২৭ পূর্বাহ্ন
মিশিগানে দুর্গোৎসব শুরু আজ
ওয়ারেন, ২০ অক্টোবর : আজ শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী। দেবী দুর্গার বোধনের দিন। বোধন শব্দটির অর্থ জাগ্রত করা। মর্ত্যে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। এর মধ্য দিয়েই শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এ উৎসবের। 
আজ শুক্রবার ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এরপর শনিবার মহাসপ্তমী পূজা, রোববার মহাষ্টমী পূজা, সোমবার মহানবমী পূজা এবং মঙ্গলবার দশমী পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন হবে। পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী মর্ত্যে আসছেন ঘোটকে বা ঘোড়ায় চড়ে, যা খুব একটা শুভ বার্তা দেয় না। 

ছবি : বর্ণিল সাজ ও দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায় সজ্জিত শিব মন্দির। নেপথ্যে ডেকোরেশন কর্মীরা হলেন অনয় চক্রবর্তী, সৌম্য চৌধুরী, সুমিত ধর, সুমিত দাশ. নন্দ পাল, অভি ধর, শাওন সূত্রধর ।

এদিকে পূজাকে আনন্দ মুখর করে তুলতে মিশিগান জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। পূজকে ঘিরে মিশিগানের বাঙ্গালি সনাতন সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে তাই এখন আনন্দ উচ্ছ্বাস। দেবী দুর্গার আগমনে মাতোয়ারা ভক্তকূল। ঢাকঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠবে এখানকার বিভিন্ন পূজামন্ডপ। এবার মিশিগানের উল্লেখযোগ্য সংখ্যক মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মিশিগনি ধিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা মন্দির, বিচিত্রা, বিচিত্রা ইনক, স্বজন উল্লেখযোগ্য। এছাড়াও মিশিগানের ট্রয়, ক্যান্টন, পন্টিয়াক সিটিসহ অন্যান্য সিটিতে অবাঙ্গালি হিন্দুরা মেতে রয়েছে নবরাত্রিতে। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে মা দুর্গার নয়টি যে পূজো হয় তাকেই নবরাত্রি বলে।


ছবি : সুন্দর এবং চমৎকার মঞ্চ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিব মন্দিরের চিত্র শিল্পী অলক চৌধুরী। তিনি মন্দিরের প্রবেশ পথে এঁকেছেন বাহারি রঙের  আল্পনা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মিশিগানের বিভিন্ন মন্দির ও মন্ডপে ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও  নাচ, গান, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকের আয়োজন করা হয়েছে। মন্দিরে মন্দিরে  বানোনো হচ্ছে তোরণ। করা হয়েছে আলোকসজ্জ্বা । বাহারি সাজে সাজানো হয়েছে মন্দির গুলো। এবারের শারদীয় দুর্গোৎসবে মিশিগানে বেশ কজন ভারতীয় শিল্পীর আগমন ঘটছে। পূজা জুড়ে তারা মিশিগান  মাতাবেন গানে গানে। ইতিমধ্যে স্থানীয় পূজা কমিটিগুলো আগত শিল্পীদের নাম ঘোষণা করেছে। 

ছবি : ডেকোরেশন কর্মীদের সাথে শিব মন্দিরের চিপ কো অর্ডিনেটর রতন হাওলাদারসহ অন্যান্যরা।

আর এমন সাজ সাজ রবের মধ্য দিয়েই আজ সন্ধ্যায় হবে দেবীর বোধন। বোধন শেষে ষষ্ঠীপূজা। ষষ্ঠীতে কল্পারম্ভ এবং দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। এর মধ্য দিয়েই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। সেই সঙ্গে মাতৃরূপে বিভিন্ন পূজা মণ্ডপে ঠাই করে নেবেন কৈলাশ ছেড়ে মর্ত্যে আসা মা দুর্গা। এ সময় ভক্তরা মেতে উঠবে আরাধনায়। ঢাকে পড়বে কাঠি। ধূপের ধোঁয়া ও ঢাক-ঢোলের সঙ্গে দেবী দুর্গার ভক্তিতে সরব হয়ে উঠবে পূজা মণ্ডপ। চলবে বিসর্জনের আগ পর্যন্ত। এদেশে মায়ের মূর্তি কখনোই বিসর্জন হয় না। মূর্তিগুলো  মন্দিরেই থাকে সারা বছর। প্রতি বছর মায়ের নতুন নতুন মুখ না দেখা হলেও এই প্রবাসে পুরোহিত মশাইয়ের সংস্কৃত মন্ত্রোচারণ, ঢাকের বাদ‍্যি শুরু হলেই যেন গোটা পরিবেশটাই আজন্ম উৎসবপ্রিয় বাঙালিরা আরো একাত্ম হয়ে ওঠে। ২৪ অক্টোবর মঙ্গলবার ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। এ দিন বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা।  
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ