আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

দুর্গাপূজার মহাসপ্তমী আজ

  • আপলোড সময় : ২১-১০-২০২৩ ০৪:১৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৩ ০৪:১৪:২৮ অপরাহ্ন
দুর্গাপূজার মহাসপ্তমী আজ
ওয়ারেন, ২১ অক্টোবর : ষষ্ঠীতে অকাল বোধনের মাধ্যমে জাগ্রত হয়েছেন দেবী দুর্গা। দুর্গোৎসবের প্রথম দিন দুর্গতিনাশিনী দেবীর অধিষ্ঠান, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। শিব মন্দির টেম্পল অব জয়,  মিশিগান কালিবাড়ি ও ডেট্রয়েট দুর্গা টেম্পলে গতকাল সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে মহাষষ্ঠী পূজা। সন্ধ্যায় মণ্ডপগুলোতে বোধনের মধ্য দিয়ে দেবী দুর্গা জাগ্রত হয়েছেন। 
আজ শনিবার (২১ অক্টোবর) নবপত্রিকা প্রবেশ, বিহিতপূজাসহ নানা আয়োজনে থাকছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। এদিনে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এবং ষোড়শ উপচার অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা করা হবে। সেই সাথে সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। পূজা শেষে ভক্তরা পুষ্পমাল্য অর্পন করবেন। সপ্তমী পূজা উপলক্ষে আজ সন্ধ্যায় শিব মন্দির টেম্পল অব জয়ে সঙ্গীতানুষ্ঠান ও মঞ্চ নাটক মহিষসিুর মর্দিনী মঞ্চস্থ হবে। সপ্তমী তিথিতে আজ মিশিগান কালিবাড়িতে পূজার পাশাপাশি বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ধামাইল ও আরতি রয়েছে। ডেট্রয়েট দুর্গা টেম্পলে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি রয়েছে সন্ধ্যায় মিউজিক্যাল নাইট ও ধুনচি নৃত্য।

এদিকে পূজা উপলক্ষে শিব মন্দির, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পলের  প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে  তোরণ। মূল বেদী পর্যন্ত ঝুলানো হয়েছে নানা রঙের বাতি। হিন্দু শাস্ত্রমতে, অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। সেই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হয় এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা, আসুরিক শক্তিকে বিনাশ করে রক্ষা করলেন ত্রিভুবন। এ কারণে দুর্গা কখনো দুর্গতিনাশিনী, কখনো সংকটনাশিনী।
সেই দেবী প্রতি বছর শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসেন। দেবীর এই গৃহাগমন ঘিরেই পালিত হয় মহা উৎসব দুর্গাপূজা, যা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব।
পঞ্জিকা অনুযায়ী, এ বছর মা দুর্গা ঘোড়ায় চড়ে আগমন করেছেন, প্রস্থানও করবেন ঘোড়ায় চড়ে। দেবীর আগমন ও বিদায় একই বাহনে হলে তা অশুভ ইঙ্গিত। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ-শোক, হানাহানি-মারামারি বেড়ে যেতে পারে। তাই পাঁচ দিনের পূজার প্রার্থনায় থাকবে সব অশুভের বিনাশের কামনা। গতকাল ষষ্ঠীতে অকাল বোধনের মাধ্যমে যে পূজার আনুষ্ঠানিকতা শুরু, তার সমাপ্তি ঘটবে আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০