আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
আজ গানে গানে শিব মন্দির মাতাবে ত্রিজয় দেব

মিশিগানের মন্দিরে মন্দিরে দর্শনার্থীর ভিড়, আজ মহাষ্টমী

  • আপলোড সময় : ২২-১০-২০২৩ ১০:৪১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৩ ০৫:০২:৩২ অপরাহ্ন
মিশিগানের মন্দিরে মন্দিরে দর্শনার্থীর ভিড়, আজ মহাষ্টমী
ওয়ারেন, ২২ অক্টোবর : মিশিগানের পূজা মন্ডপগুলো ধূপের ধোঁয়া, ঢাকের বাদ্য, শঙ্খ, কাঁসর ও উলুধ্বনিতে মুখরিত। শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, মণ্ডপে ঘুরে ঘুরে শারদীয় দুর্গোৎসবে অংশ নিচ্ছেন অন্যরাও। এতে মণ্ডপগুলো বাঙালির সর্বজনীন উৎসবে রূপ নেয়। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপিত হয়েছে গতকাল শনিবার। 

গতকাল সপ্তমীর সকালে পূজার শুরুতেই দেবী দূর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান করানো হয়। এরপর করা হয় নবপত্রিকা স্থাপন। নবপত্রিকার আরেক নাম হলো কলা বৌ স্নান। এ ছাড়া দেবীর চক্ষুদানের মাধ্যমে দেবী দূর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। পূজা শেষে হাতের মুঠোয় ফুল, বেলপাতা নিয়ে ভক্তরা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এবারের পূজার প্রথম অঞ্জলি দেন দেবীর পায়ে। পূজা অর্চনা ও দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি দানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পালিত হয়েছে। 

অঞ্জলি শেষে বিতরণ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সকাল থেকেই মন্দিরগুলোতে ভক্তদের ভিড় ছিল লক্ষনীয়। বেলা যত গড়িয়েছে, ভিড়ও তত বেড়েছে। মন্দিরে মন্দিরে সারাদিনই ছিল পূজাঅর্চনাসহ নানা আয়োজন। বিকেলে বিভিন্ন পূজামণ্ডপে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও  নাটক। প্রায় প্রতিটি মণ্ডপে সন্ধ্যার পর থেকে গভীর রাত অবধি চলে আরতি, ধামাইল ও ধুনচি নাচ। জমকালো আলোকসজ্জা আর তোরণে মন্দিরে মন্দিরে দুর্গোৎসবের আমেজ।

আজ রোববার মহাষ্টমী। দিনের শুরুতে দুর্গাদেবীর মহাষ্টমাদি বিহিত পূজা ও সন্ধ্যায় সন্ধিপূজা। মূলত অষ্টমী ও নবমীর সন্ধিস্থলে অর্থাৎ অষ্টমী শেষ হবার ২৪ মিনিট ও নবমী শুরু হবার ২৪ মিনিট এই সময়ের মধ্যে এই পূজা হয়। এই সময়ে মূলত দেবী চামুন্ডার পূজা করা হয়। এই পূজাতেই ১০৮ টি পদ্মফুল দেবীকে উৎসর্গ করা হয়। এর মূলে রামায়ণের কাহিনী আমরা সবাই জানি। রাবণ বধের জন্য রাম ১০৮ পদ্ম দিয়ে দেবীর পূজা করেন ও তারপর রাবণ নিধন হয়। সেই সূত্রেই এই সন্ধি পূজা করা হয়। এ সময়  ১০৮ টি মাটির প্রদীপ দেবীর সামনে জ্বালানো হয়।  

আয়োজকরা জানান, আজ মহাঅষ্টমীতে মন্দিরে মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে। শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে আজ রোববার গানে গানে শিব মন্দির মাতাবে শ্রোতাপ্রিয় প্লেব্যাক গায়ক, ভারতীয় চলচ্চিত্র ও সংগীত শিল্পে লাইভ পারফর্মার ত্রিজয় দেব । তিনি  সন্ধ্যা ৭টায় ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়ে গান গাইবেন। 

মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে গত শনিবার শুরু হয় পাঁচ দিনব্যাপী  শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী নিরঞ্জনের মধ্যদিয়ে আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার দুর্গোৎসব শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স