আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক

সুরের মূর্ছনায় মিশিগান মাতালেন ত্রিজয় দেব

  • আপলোড সময় : ২৩-১০-২০২৩ ০৩:৩২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৩ ০৫:৩১:২৩ অপরাহ্ন
সুরের মূর্ছনায় মিশিগান মাতালেন ত্রিজয় দেব
ওয়ারেন,  ২৩  অক্টোবর : দুর্গোৎসবের তৃতীয় দিন গতকাল রোববার (২২ অক্টোবর ) :মহাষ্টমীতে গানে গানে দর্শক মাতিয়েছেন ভারতের শ্রোতাপ্রিয় প্লেব্যাক গায়ক, ভারতীয় চলচ্চিত্র ও সংগীত শিল্পে লাইভ পারফর্মার ত্রিজয় দেব। দর্শকরা উপভোগ করেন তার পরিবেশিত গান। তিনি গেয়ে শোনান বেশ কিছু জনপ্রিয় হিন্দি ও বাংলা গান। সুরের তালে নেচে গেয়ে দর্শক শ্রোতাদের উন্মাতাল করে তোলেন তিনি। কারণ গান শুনে অনেকেই স্থির থাকতে পারেননি। 
দর্শকদের উন্মাদনা বুঝিয়ে দিয়েছে, তাঁরা শিব মন্দিরের দুর্গোৎসবের যোগ দিয়ে কতটা আনন্দ করেছেন। শিল্পীকে যন্ত্রে সহযোগিতা করেছেন অভিষেক।

ত্রিজয় দেবের একক সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান ও  নৃত্য পরিবেশন করেন মহাষ্টমীর সন্ধ্যায়। সব মিলিয়ে নাচে-গানে  দুর্গোৎসবে অনাবিল আনন্দ উপভোগ করেন দর্শক শ্রোতারা। 

অনুষ্ঠান শেষে শিল্পীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শিব মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধা। একই সময়ে তাঁরা পুজা উপলক্ষে সুন্দর ও আকর্ষনীয় ডেকোরেশনের জন্য মন্দিরের ইয়ং গ্রুপের ৮জন এবং আকর্ষনীয় মঞ্চ সজ্জার জন্য অলক চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। 

এদিকে মন্দিরের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দও সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠার জন্য ড. দেবাশীষ মৃধা ও তাঁর সহধর্মিনী চিনু মৃধাকে ফুলের তোড়া উপহার দিয়েছেন। 


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক