আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

অষ্টমীতে মিশিগানের মন্দিরে মন্দিরে ভিড়, আজ মহা নবমী

  • আপলোড সময় : ২৩-১০-২০২৩ ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৩ ০৫:২৯:৫৪ অপরাহ্ন
অষ্টমীতে মিশিগানের মন্দিরে মন্দিরে ভিড়, আজ মহা নবমী
ওয়ারেন, ২৩ অক্টোবর :  সন্ধিপূজার মধ্যদিয়ে গতকাল রোববার (২২ অক্টোবর) শেষ হয়েছে সনাতম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার তৃতীয় দিন ‘মহাঅষ্টমী’। সকালে ঢাক ও ঢোলের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি আর পুরোহিতের ঘণ্টাধ্বনিতে  ষোড়শ উপাচারে পূজিত হন দেবী দুর্গা। সকাল থেকেই মিশিগানের বিভিন্ন  মন্দির ও পূজা মন্ডপে  বিপুলসংখ্যক পূজারিকে অষ্টমী পূজায় অঞ্জলি দিতে দেখা দেখা যায়। সারাদিনই  মন্দির ও মণ্ডপ প্রাঙ্গণ ভক্ত সমাগমে মুখরিত ছিল। প্রতিমা দর্শনে মন্দির থেকে মন্দিরে ঘুরেছেন দর্শনার্থীরা। দূর-দুরন্ত থেকে দর্শনার্থীরা এসেছেন প্রতিমা দর্শনে। 
সন্ধিপূজায় ১০৮ দীপ জ্বালানো হয় এবং ১০৮ পদ্ম নিবেদন করা হয়। পূজার আনুষ্ঠানিকতার পর ভক্তরা অঞ্জলি দেন। পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের উৎসবের আজ সোমবার (২৩ অক্টোবর) মহানবমী। মন্ডপে মন্ডপে বাজবে বিদায়ের সুর। অনেকের বিশ্বাস মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার ক্ষণ। এই দিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এই দিনই দুর্গাপুজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব।
চন্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে ২০ অক্টোবর শুক্রবার শুরু হয় বাঙালির শারদীয় দুর্গাপূজা। শুক্রবার বিজয়া দশমী, প্রতিমা নিরঞ্জনে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। ​এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, বিদায়ও নেবেন ঘোটকেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি

গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি