আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

শিব মন্দিরে সিঁদুর খেলা ও ধুনচি নাচ আজ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৩ ০৪:০৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৩ ০৪:০৫:১৬ পূর্বাহ্ন
শিব মন্দিরে সিঁদুর খেলা ও ধুনচি নাচ আজ
ওয়ারেন, ২৪ অক্টোবর : দশমীতে সিঁদুর খেলার রীতি বহু প্রাচীন। আর এই রীতি মেনে আজ বিকেলে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়ে সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। সঙ্গে ধুনুচি নাচও। বাঙালির কাছে বিজয়া মানেই দেবী বরণ, সিঁদুর খেলা আর সবশেষে মিষ্টি মুখ ৷ 
আজ  বিকেল ৪টায় ওয়ারেন সিটির ৩১৬৯৬, রায়ান রোডস্থ মন্দির প্রাঙ্গনে ধুনচি নাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তি প্রশস্তি, রাত ৮টায় সিঁদুর খেলা এবং সবশেষে বিজয়ার শুভেচ্ছা বিনিময় শেষে মিষ্টি মুখ বিতরণ করা হবে। এর আগে সকাল ১১টায় দশমী বিহিত অনুষ্ঠিত হবে। পূজা শেষে দর্পণ বিসর্জন দেওয়া হবে। দুপুর ১টায় অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ কর্মসূচি রয়েছে।
রীতি অনুযায়ী, বিজয়ার দিনে বিবাহিত মহিলারা মাকে বরণ করার পর মাতে সিঁদুর খেলায় ৷ একের পর এর মহিলা মাকে বরণ করার পর তাঁর সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে দেন ৷ দেবী বরণ করার পরই  শুরু হয় সিঁদুর খেলা। একে অপরকে সিঁদুর পরিয়ে দেন বিবাহিত মহিলারা। সিঁথিতে সিঁদুর দেওয়ার পর শাখাও সিঁদুর ছোঁয়ানো হয় ৷ তার পর খেলার ছলেই একে অপরের গালে, কপালে সিঁদুরে রাঙা করে দেয় ৷ 
এই দিন বাঙালি বধূরা সাধারণত লাল পাড় সাদা শাড়িতে সেজে ওঠেন ৷ কী থেকে এই প্রথার শুরু তা অবশ্য জানা নেই ৷ কিন্তু ঐতিহ্য পরম্পরায় বিজয়া দশমীর দিন সিঁদুর খেলার রীতি চলে আসছে ৷ মনে করা হয়, সিঁদুর খেলা নারীদের শক্তির প্রতীক ৷ সিদুঁর খেলা সৌভাগ্য নিয়ে আসে এবং স্বামী দীর্ঘায়ু হয় ৷ তবে এখন সিঁদুর খেলার আচারটি আরও বিস্তৃত ৷ এখন অবিবাহিত মেয়ে, এমনকী বিধবা ও পুরুষরাও সিঁদুর খেলায় সামিল হন ৷   

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ