আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

শারদোৎসবের রঙে রঙিন নিউ জার্সি

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ০৩:০৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ০৩:০৪:০৫ পূর্বাহ্ন
শারদোৎসবের রঙে রঙিন নিউ জার্সি
আটলান্টিক সিটি, ২৫ অক্টোবর : শারদোৎসবের বার্তা পেয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে ছিলেন দুর্গোৎসবের হরেক আয়োজনে। শারদোৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি, সমারসেট,প্যাটারসন, জার্সি সিটি, ব্রনসউইক সহ অন্যান্য শহরগুলো।

এসব শহরের হিন্দু মন্দিরসহ বিভিন্ন স্থানে  গত২০ অক্টোবর, শুক্রবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল। ২৪ অক্টোবর, মংগলবার দুর্গোৎসব শেষ হয়। 

শারদোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি, প্রবাস প্রজন্মের সংগীত ও নৃত্য পরিবেশনা, ভারত,বাংলাদেশ ও প্রবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরন। বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  প্রাণভরে উপভোগ করেন।

এখানকার বিরূপ আবহাওয়া উপেক্ষা করে আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাংগন হয়ে উঠেছিল শারদোৎসবের রঙে রংগিন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল দুর্গোৎসব  প্রাংগনে। তারা সারাক্ষণ মেতে ছিলেন আনন্দযজ্ঞে।
প্রবাসী হিন্দুদের নবরাত্রি উৎসবও শারদোৎসবে যোগ করেছিল ভিন্ন এক মাত্রা।  দুর্গাপূজার এই কয়েকটা দিন নিউ জার্সির প্রবাসী হিন্দুরা মেতে ছিলেন  অনাবিল আনন্দে।

“আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ” - এই ছিল সবার অন্তরের কামনা।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি