আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৩ ০৮:৪৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৩ ০৮:৪৭:১১ পূর্বাহ্ন
ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা, ২২ ফেব্রুয়ারি : সাউন্ডবাংলা প্রকাশিত শ্রমিক নেতা কলামিস্ট জেড এম কামরুল আনামের ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন করেছেন সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। বিকেল সাড়ে ৫ টায় বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে মোমিন মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান এমপি বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। বইটি নতুন প্রজন্মের জন্য হলেও সবার জন্য জরুরী বইটি নিঃসন্দেহে সংগ্রহে রাখার মত। জাতির পিতার আর্দশ-সততা-জীবনসহ সকল বিষয় এই বইয়ে সমন্বয় করেছেন লেখক-কলামিস্ট জেড এম কামরুল আনাম।
সাউন্ডবাংলা’র প্রকাশক শান্তা ফারজানা ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’ থেকে কবিতা আবৃত্তি করার পর সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম গ্রন্থটি প্রসঙ্গে বলেন, আমার ১৭ তম গ্রন্থটি সংগ্রহ করুন, ঋদ্ধ হোন। আশা করি অতিতের ১৬ টি গ্রন্থের মত এই গ্রন্থটিও পাঠক সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি। এসময় উপস্থিত ছিলেন, কথাশিল্পী নজিবুল আকবর, ওয়াজেদ রানা, শামসের জাহান হোমায়রা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি