আমেরিকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

আটলান্টিক সিটিতে হার্ভেস্ট ডে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-১০-২০২৩ ০৩:১৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৩ ০৩:১৫:১৪ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে হার্ভেস্ট ডে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ২৬ অক্টোবর : গতকাল বুধবার আটলান্টিক সিটিতে “হার্ভেস্ট ডে ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটি স্কুল কর্তৃপক্ষ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ডের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

ওইদিন বিকেলে সিটি হলের সম্মুখস্থ খোলা প্রান্তরে অনুষ্ঠিত এই উৎসবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে), আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে।

এই উৎসবে অংশগ্রহনকারীরা আটলান্টিক সিটি, আটলান্টিক কাউন্টি ও রাজ্যের বিভিন্ন জনহিতকর কর্মসূচী সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করেন। আটলান্টিক সিটিয় মেয়র মারটি স্মল বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং সবার সাথে মতবিনিময় করেন।

এই উৎসবে অংশগ্রহনকারী শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্যান্ডি, খেলনা, হ্যালোইন পরিচ্ছদ সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়। হ্যালোইন উৎসবের প্রাক্কালে এসব উপহার সামগ্রী পেয়ে শিশু-কিশোররা উচ্ছ্বাসে মেতে ওঠে। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক শিশু-কিশোরদের মাঝে ক্যান্ডি, খেলনা বিতরণ করেন।

হার্ভেস্ট ডে ফেস্টিভ্যালে আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ, মেয়রের চীফ অব স্টাফ আরনেষট করসি,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদ্দীন পাঠান, ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলম্যান পদপ্রার্থী জেফ ডরসি সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজন ও নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার