আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

শুভ প্রবারণা পূর্ণিমায় সিলেটের আকাশে সম্প্রীতির ফানুস উড়বে কাল

  • আপলোড সময় : ২৭-১০-২০২৩ ১১:২৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৩ ১১:৪২:৫৫ পূর্বাহ্ন
শুভ প্রবারণা পূর্ণিমায় সিলেটের আকাশে সম্প্রীতির ফানুস উড়বে কাল
সিলেট, ২৭ অক্টোবর : কাল শুভ প্রবারণা পূর্ণিমা। শরৎকাল-প্রকৃতির নীল আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা, নদীর দু'ধারে দুলছে সাদা কাশফুলের মেলা। প্রকৃতির এমনদিনে বৌদ্ধ জাতির প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের বার্তা। এ বার্তাকে সামনে রেখে কাল শনিবার (২৮ অক্টোবর) ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেট মহানগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ হলে দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হবে।
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি, বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্সের পরিচালক ভদন্ত সাধনানন্দ মহাথেরো অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এতে প্রধান অতিথি হিসেবে মহামুণি পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত জগতজ্যোতি থেরো এবং বিশেষ অতিথি হিসেবে বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্সের অন্তেবাসী ভদন্ত শ্রদ্ধানন্দ থেরো বক্তব্য রাখবেন। 
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় ভিক্ষুসংঘের প্রাত:রাশ দান, সকাল ৯টা ৩০ মিনিটে বুদ্ধপুজা উত্তোলন, পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, পূজা উৎসর্গ, সকাল ১০টায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও ধর্মদেশনা, সকাল ১১টা ৩০ মিনিটে ভিক্ষুসংঘের পিন্ডদান, দুপুর ১২টা ৩০ মিনিটে মধ্যহ্ন ভোজ, দুপুর ১টা ৩০ মিনিটে  ধর্মদেশনা, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা ও প্রদ্বীপ প্রজ্জ্বলন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে  সিলেট মহানগরের কাজিরবাজার সেতুর উপর থেকে সম্প্রীতির ফানুস উত্তোলন করা হবে।
বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী অংশু মারমা, আহবায়ক পলাশ বড়ুয়া, যুগ্ম আহবায়ক তমাল বড়ুয়া, সচিব শিমুল মুৎসুদ্দী  উক্ত মাঙ্গলিক পূণ্যানুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের