আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

আজ লক্ষ্মী পূজা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৩ ০৩:১৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৩ ০৩:১৪:০৯ পূর্বাহ্ন
আজ লক্ষ্মী পূজা
ওয়ারেন, ২৮ অক্টোবর : আজ শনিবার লক্ষ্মী পূজা। লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে বাঙালি হিন্দুদের গৃহকোণ। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় আজ শোভা পাচ্ছে চালের গুঁড়ো, আল্পনায় লক্ষ্মীর ছাপ। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা করে থাকেন। এ উপলক্ষে হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বালন করা হবে প্রদীপ।
হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ অব্দি সবাই দেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালি হিন্দু বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভুজা। আর তার বাহন পেঁচা। তবে বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভুজা কমলে-কামিনী মূর্তিই বেশি দেখা যায়।
কথিত রয়েছে সন্ধ্যাকালে পূজা করলে দেবী সন্তুষ্ট হন। লক্ষ্মী পূজায় নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করতে পারেন। তবে মূলত লক্ষ্মী পূজায় বিবাহিত নারীদের আধিক্য বেশী দেখা যায়। ঘটস্থাপন থেকে শুরু করে আলপনা দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। লক্ষ্মী পূজায় কাঁসর ঘণ্টা বাজানো নিষেধ এবং তুলসী পাতা পরিত্যজ্য। তবে শঙ্খ দেবীর সন্তুষ্টির কারণ। এছাড়া নাড়ু, লাড্ডু, মোয়া, বিভিন্ন ফল-মূল, মিষ্টান্ন, নৈবেদ্য সাজিয়ে পূজার সময় মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। ধূপ, দ্বীপ জ্বালিয়ে মায়ের আবাহনের মাধ্যমে সুখ-শান্তি ও ধন-সম্পত্তি পাওয়ার প্রার্থণায় প্রতিবছর অগণিত ভক্ত মায়ের স্মরণাপন্ন হয়ে থাকে।
এদিকে মিশিগানে বসবাসরত প্রায় প্রাতটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে হবে লক্ষ্মীপূজা। পুজো শেষে নিয়ম অনুসারে বাড়ির মহিলারা লক্ষ্মীর পাঁচালী পাঠ করেন। পরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। এছাড়া বিভিন্ন মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন। প্রার্থনা করবেন-‘এসো মা লক্ষ্মী বস ঘরে/আমারই ঘরে থাক আলো করে।’ তিথি অনুসারে এবার কোজাগরী লক্ষ্মীপুজো দুদিনে পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিট পূর্ণিমা শুরু হয়েছে। শেষ হবে আজ শনিবার  বিকাল ৪ টা ২৩ মিনিটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ