আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

আরামবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল জামায়াত

  • আপলোড সময় : ২৮-১০-২০২৩ ০৩:২৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ১১:২৪:২০ পূর্বাহ্ন
আরামবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল জামায়াত
ঢাকা, ২৮ অক্টোবর (ঢাকা পোস্ট) : রাজধানীর আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। এসময় আশপাশে সতর্ক অবস্থান নিতে দেখা যায় পুলিশকে। 
সমাবেশের মৌখিক অনুমতি পাওয়ার খবরের পর রাজধানীর মতিঝিলের পেট্রোল পাম্পের পাশের ব্যারিকেড ভেঙে আরামবাগে প্রবেশ করে জামায়াত নেতাকর্মী ৷ এসময় আরামবাগ মোড়ের ব্যারিকেড গুঁটিয়ে দেন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। মতিঝিলে ফুটবল ফেডারেশন গলি হয়ে দলে দলে সমাবেশস্থলে যোগ দেন তারা। 
এদিকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুরো মতিঝিল এলাকাজুড়ে। বর্তমানে জামায়াত নেতাকর্মীরা আরামবাগ থেকে নটরডেম কলেজের রাস্তা পর্যন্ত অবস্থান করছে। অন্যদিকে র‍্যাব ও পুলিশ সদস্যরা মতিঝিলের কালভার্ট রোডের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন।
সরেজমিনে দেখা গেছে, সকালে মতিঝিলে ফুটবল ফেডারেশনের গলিতে অবস্থান নিয়েছিলেন জামায়াতের হাজারো নেতাকর্মী। এছাড়া অনুমতি না মেলায় সকাল থেকেই তারা মতিঝিলের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছিলেন। পরে হঠাৎ করেই ফুটবল ফেডারেশনের গলি হয়ে সোনালী ব্যাংকের টয়েনবি সার্কুলার রোড শাখা মুখের ব্যারিকেড ভেঙে নারায়ে তাকবির স্লোগানে সামনের দিকে এগিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের