আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের ফানুস উত্তোলন 

  • আপলোড সময় : ২৮-১০-২০২৩ ০১:৩১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৩ ০১:৩১:১৯ অপরাহ্ন
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের ফানুস উত্তোলন 
সিলেট, ২৮ অক্টোবর : শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেটে বিশ্বশান্তি কামনায় সম্প্রীতির ফানুস উত্তোলন, আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর কাজিরবাজার সেতুর উপর থেকে সম্প্রীতির ফানুস উত্তোলনের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল।
ফানুস উত্তোলনকালে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী, জালালাবাদ গ্যাস ট্রাসমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড সিলেটের ডিজিএম তৌফিকুল আহসান চৌধুরী। এসময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১০টায় নগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার সহ সংঘদান, ধর্মনেশনা বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা, প্রদ্বীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহামুণি পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত জগতজ্যোতি থেরো।
রাঙ্গামাটি পার্বত্য জেলা বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর পরিচালক ভদন্ত সাধনানন্দ মহাথেরো সভাপতিত্বে ও সাবেক প্রতিষ্ঠাতা  সভাপতি উৎফল বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলার বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর অন্তেবাসী ভদন্ত শ্রদ্ধানন্দ থেরো, চট্টগ্রাম হাটহাজারী জোবরা ভাবনা কেন্দ্রের অন্তেবাসী ভদন্ত দীপবংশ থেরো।
ফানুস উত্তোলন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, অধ্যাপক বরন চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অংশ মারমা, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেনেসা মুৎসুদ্দী, নিরাকার চাকমা। উদ্বোধনী সংগীত পরিবেশ করেন আপন বড়ুয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস