আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

মিশিগান মাতিয়ে গেলেন তাহসান-বিল্পব-মুজা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৩ ১১:৫৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৩ ১১:৫৯:৩৪ অপরাহ্ন
মিশিগান মাতিয়ে গেলেন তাহসান-বিল্পব-মুজা
ওয়ারেন, ২৮ অক্টোবর : মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি মিউজিক ফেস্টি। শুক্রবার রাতে ওয়ারেন সিটির কমিউনিটি সেন্টারে এই মিউজিক ফেস্টি অনুষ্ঠিত হয়। এতে স্টেজ শো’করে দর্শক মাতালেন জনপ্রিয় গায়ক তাহসান রহমান খান, প্রমিথউসের সাবেক ভোকাল ব্যান্ড তারকা বিল্পব এবং বাংলাদেশি-অ্যামিরিকান সংগীত শিল্পী মুজা। বাংলাদেশ কমিউনিটির ব্যানারে এর আয়োজন করে ভিয়ের ইভেন্ট নামে একটি সংগঠন।  

মিশিগান রাজ্যের বিভিন্ন সিটিতে বসবাসকারী সংগীতপ্রেমিরা জনপ্রিয় এই তিন গায়কের গান শুনতে বিকেল থেকেই কমিউনিটি সেন্টারে এসে জড়ো হন। অনুষ্ঠানে পুরুষের দর্শকের চেয়ে মহিলা দর্শক ছিল চোখে পড়ার মতো। গান শুনে দর্শকরা উচ্ছ্বসিত। 
প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্যই এ আয়োজন, বলেছেন আয়োজকরা। 

রাত ১০টায় তাহসান গান গাইতে মঞ্চে এলে ভক্তরা আসন ছেড়ে দৌড়ে মঞ্চের সামনে চলে যান। এরপর ‘কেউ না জানুক,’ ‘বুকের ভেতর শুধু তুমি,’ ‘যাচ্ছি হারিয়ে,’ ‘ছিলে আমার.’সহ তার কন্ঠের হিট গানগুলো গেয়ে শোনান টানা এক ঘন্টা। দর্শক প্রাণ ভরে গানের তালে তালে তাহসানের সুরে গেয়েছেন এবং প্রিয় শিল্পীর গান শুনে দর্শক অনেক খুশি। 

তাহসানের আগে মঞ্চে আসেন বিপ্লব। ‘চন্দে চিনে না, সূর্য্যে চিনে,’ ‘আমি প্রবাসী বাঙালি’সহ গান গেয়ে শোনান তিনি। গানের ফাঁকে ফাঁকে মঞ্চ থেকে ছুটে যান দর্শকের কাছে। 

আমার হৃদয় বলে তোমায় চিনা চিনা লাগে, ‘বেনি দুলে বাকবাকুম পাখি,’ গান গেয়ে দর্শক মাতান মুজা। এসময় দর্শকরা মুজার তালে তালে গান গেয়েছেন। এছাড়া টেন অ্যান্ড হাফ মাইলস ব্যান্ডদলের ভোকাল মাহমুদ হাসানসহ স্থানীয় বেশ কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করেন।  

বাংলাদেশি কালচারাল অনুষ্ঠান উপভোগ করে দারুণ অভিভূত স্টেট রিপেজেন্টেটিভ ও ওয়ারেন সিটির মেয়র প্রার্থী লড়ি স্টোন। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায় মার্কিন এই জনপ্রতিনিধি এ প্রতিবিদকের মাধ্যমে আয়োজকসহ সবাইকে ধন্যবাদ জানান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স