আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

আটলান্টিক  সিটিতে “আর্লি ভোটিং কিক অফ পার্টি” অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৩ ১২:১৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৩ ১২:১৪:৩৬ পূর্বাহ্ন
আটলান্টিক  সিটিতে “আর্লি ভোটিং কিক অফ পার্টি” অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ২৯ অক্টোবর : নিউজার্সি অঙ্গরাজ্যে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এই ভোট গ্রহণ চলবে আগামী পাঁচ নভেম্বর, রবিবার পর্যন্ত। সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে রাত আটটা এবং রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগাম ভোট গ্রহণ  চলবে। আগামী ৭ নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন ।

আটলান্টিক সিটির ১৫, উওর জর্জিয়া এভিনিউতে অবস্থিত কোয়ারেমবা হলে প্রবাসী বাংলাদেশি ভোটাররা সহ অন্যান্য ভোটাররা আগাম ভোট দিয়েছেন।

আগাম ভোট গ্রহণ উপলক্ষে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের উদ্যোগে সকাল সাড়ে দশটায়  উওর জর্জিয়া এভিনিউতে “আর্লি ভোটিং কিক অফ পার্টি”র আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের সভাপতি মাইকেল সুলেমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজ্য সিনেটর প্রার্থী কারেন ফিৎজ প্যাটরিক,এসেম্বলিম্যান প্রার্থী আলফনসো হ্যারেল, এসেম্বলিওম্যান প্রার্থী লিসা বেনডার, শেরিফ পদপ্রার্থী এরিক শেফলার, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের চেয়ারওম্যান কনস্ট্যানস চ্যাপম্যান, সিটি কাউন্সিল এট লারজ স্টিফেনি মার্শাল, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলম্যান প্রার্থী এম আনজুম জিয়া ও ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলম্যান প্রার্থী  জিওফ ডরসি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য প্রার্থী ওয়ালটার জনসন ও মোঃ এ   সিদ্দীক , টিম আলেকজানডার প্রমুখ ।

বক্তারা তাদের বক্তব্যে ভোটারদেরকে আগাম ভোট প্রদানের এবং বি কলামে ভোট দিয়ে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য আহ্বান জানান।

আগাম ভোট গ্রহণের প্রথম দিন অনুকূল  আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ এশিয়ান অভিবাসীদের আগাম ভোট প্রদান সহ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ ও কর্মতৎপরতা ছিল বেশ লক্ষনীয় । 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ