আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

কীর্তনে মিশিগান মাতালেন অদিতি মুন্সি

  • আপলোড সময় : ২৯-১০-২০২৩ ০২:৩২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৩ ০২:৩২:২২ পূর্বাহ্ন
কীর্তনে মিশিগান মাতালেন অদিতি মুন্সি
ওয়ারেন, ২৯ অক্টোবর : নেচে-গেয়ে কীর্তনে মিশিগান মাতালেন খ্যাতনামা কীর্তন শিল্পী অদিতি মুন্সি। গতকাল শনিবার বিকেলে বিচিত্রা ও মিশিগান কালিবাড়ি আয়োজিত লক্ষ্মীপূজা ও বিজয়া সেলিব্রেশনে বিভিন্ন ভক্তি সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শ্রোতাদের মন জয় করে নেন তিনি। 

কীর্তন শিল্পী অদিতি মুন্সিকে শিল্পীকে দেখার জন্য দুপুর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শক-শ্রোতাগণ। অনুষ্ঠান শুরুর আগেই মন্দিরের হল রুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিকাল ৪টা ২০ মিনিটে মঞ্চে ওঠেন তিনি। এর আগে মহুয়া দাশ মিষ্টির কোরিওগ্রাফ্রিতে মিশিগান কালিবাড়ির নৃত্যাঙ্গনের শিল্পীরা শারদীয় নৃত্য আলেখ্য অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন।
খ্যাতনামা কীর্তন শিল্পী অদিতি মুন্সি একের পর এক কীর্তন ও ভজন পরিবেশন করে দর্শকদের মন মাতান। তার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন সকলেই। 
ভজন কীর্তনের পাশাপশি তিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘তোমরা কূঞ্জ সাজাওগো আজ আমার প্রাণ নাথ আসিতে পারে’ গানটি পরিবেশন করেন। এ সময়  হল ভর্তি দর্শকরাও আনন্দে মেতে উঠেন এবং ধামাইল নৃত্যে অংশ নেন। গেয়েছেন রাধা রমনের ‘জলে গিয়াছিলাম সই’  গানটিও। গানের ফাঁকে ফাঁকে সুললিত কথা-মালার মাধ্যমে তিনি সবাইকে বিমোহিত করে রাখেন। প্রায় আড়াই ঘন্টা  মহানন্দে গান শুনিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি। 

অনুষ্টানে সমাগত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিচিত্রার ভাইস প্রেসিডেন্ট ঝুলন চাটার্জি ও মিশিগান কালিবাড়ির প্রেসিডেন্ট শ্যামা বি হালদার।  সবশেষে আগত অতিথিদের মধ্যে প্যাকেট খাবার পরিবেশন করা হয়। এতে ছিল খিচুড়ি, সব্জি, আলু ভাজা, দই ও মিষ্টি। অনুষ্ঠানেশুরুর আগে স্ন্যাকস আইটেমে ছিল সিঙ্গারা ও জিলাপি।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন