আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুই মার্কিন সিনেটরকে আর্থ-সামাজিক অগ্রগতি জানালেন রাষ্ট্রদূত

  • আপলোড সময় : ৩০-১০-২০২৩ ১২:৩০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৩ ১২:৩০:০০ অপরাহ্ন
দুই মার্কিন সিনেটরকে আর্থ-সামাজিক অগ্রগতি জানালেন রাষ্ট্রদূত
ওয়াশিংটন, ৩০ অক্টোবর : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ওয়াশিংটন ডিসিতে দুই মার্কিন সিনেটরের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতি তুলে ধরেন।
গত রোববার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দূতাবাসের আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে রাষ্ট্রদূত দুই সিনেটরের সঙ্গে বৈঠক করেন।
ওয়াশিংটনের বাংলাদেশ মিশন জানায়, রাষ্ট্রদূত ইমরান সিনেটর জেফ মার্কলি এবং বিল হেগেট্রির সঙ্গে ওয়াশিংটন ডিসিতে তাদের নিজ নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। তারা উভয়ে বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত মর্কিন সিনেট কমিটির সদস্য।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের অর্জিত আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে দুই মার্কিন সিনেটরকে অবহিত করেন। তিনি এ সময়ের মধ্যে মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতাসহ সব সামাজিক সূচকে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কেও তাদের অবহিত করেন।
দুই মার্কিন সিনেটর বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং তাদের জন্য অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
রাষ্ট্রদূত ইমরান রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
সিনেটর মার্কলি ওরেগন ন্যাশনাল গার্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে স্টেট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার অঙ্গরাজ্যের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যৎ সহযোগিতার মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুসংহত হবে।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে জাপানে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত সিনেটর হেগেট্রি বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতার প্রতি আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্দেশনা দিলেন খুলনার নতুন ডিআইজি

দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্দেশনা দিলেন খুলনার নতুন ডিআইজি