আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

মিশিগানে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-১০-২০২৩ ০২:৪৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৩ ০২:৪৫:৩৫ পূর্বাহ্ন
মিশিগানে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ল্যান্সিং/ওয়ারেন, ৩১ অক্টোবর : ফিলিস্তিনির গাজায় ভয়াবহ বোমা হামলা এবং দখল দারিত্বের বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিশিগান রাজ্যের বিভিন্ন সিটিতে শনি ও রবিবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসরাইল বিরোধী নজিরবিহীন এই বিক্ষোভ সমাবেশ শনিবার দুপুরে ডেট্রয়েট ডাউনটাউন এলাকায় অবস্থিত হার্ট প্লাজার সামনে অনুষ্ঠিত হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেনির হাজার হাজার মানুষ জড়ো হয়ে অবিলম্বে ইসরাইল ফিলিস্তিনি যুদ্ধ বন্ধের দাবি জানান। সমাবেশের পরে বিশাল র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভে বাংলাদেশি, পাকিস্তানি, আমেরিকান সহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করে। নিউ জেনারেশন ফর ফিলিস্তিনি এপিআই ভোট মিশিগান, ডেট্রয়েট এ্যাকশন সহ বিভিন্ন অলাভজনক সংগঠনের সহযোগিতায় এই র্যালিটি অনুষ্ঠিত হয়।

ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত র্যালিটি পরিচালনা করেন দেলোয়ার আনসার ও আমের যাহার।  বক্তব্যে রাখেন, সাহেদুল ইসলাম, ইমাম ফখরুল ইসলাম, আল জিন্দানি, কবির আহমদ, আব্দুল্লাহ ওয়াহিদ, মোস্তফা এলতুরক, ইমাম আব্দুল লতিফ আযম, খালিদ তুরানি, হুয়াইদা আরাফ সহ অনেকে। ওয়ারেন সিটির র্যালিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় ৪ হাজার মানুষ অংশগ্রহণ করেন। 

একই দিনে মিশিগানের রাজধানী ল্যান্সিংয়ের ক্যাপিটাল বিল্ডিং এর সামনে রবিবার দুপুরে  ফিলিস্তিনির গাজায় ভয়াবহ বোমা হামলার প্রতিবাদে র্যালি অনুষ্ঠিত হয় মো: সামীর এবং ওমর মাহামুদ যৌথ পরিচালনায় এবং তাহসিন সর্দারের সার্বিক তত্বাবধায়ন সমাবেশে বক্তব্যে রাখেন ইমাম মোহাম্মদ আল-মাসমারী, শেখ আব্দুল্লাহ ওয়াহিদ, ডা. সাঈদী জারা, নেলসন ব্রাউন, স্টেট রিপ্রেজ্নটেটিভ ইব্রাহিম আয়াশ, খালিদ তুরানী, মিশিগান বিশ্ববিদ্যালয় মুসলিম স্টুডেন্ট এ্যাশোসিয়েশনের সভাপতি সাবা সায়ৈদ, পাকিস্তান কমিউনিটি নেতা ডা. আল জুন্ডি, বাংলাদেশী কমিউনিটি নেতা এবং আমেরিকান মুসলিম পলিটিক্যাল এ্যাকশান কমিটির ন্যাশনাল চেয়ারম্যান ডক্টর রাব্বী আলম এবং প্রফেসর ওয়াসিম আল-রুয়াস বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০