আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
রফিকুল হাসান চৌধুরী তুহিন

মিশিগানে দৈনিক জনকণ্ঠের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৩ ১১:১৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৩ ১১:১৬:২৭ অপরাহ্ন
মিশিগানে দৈনিক জনকণ্ঠের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত
ওয়ারেন, ০২ মার্চ : নগরীর মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে বাংলাদেশের বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক জনকণ্ঠের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক জনকণ্ঠ ও ডিজিটাল জনকণ্ঠের মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিনের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৫ ফেব্রুয়ারি কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এতে জনকণ্ঠের পাঠক প্রিয় প্রবাসী বাংলাদেশী নারী পুরুষ ও শিশুরা অংশ নেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মৃধা কালচারাল সেন্টার ও মৃধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা, চিনু মৃধা, মিশিগানের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগানের  প্রকাশক ও সম্পাদক চিন্ময় আচার্যী দেবু, তার সহধর্মিনী বেবি আচার্য্য, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক প্রবাসী শামীম আহ্ছান, এনটিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, মিশিগান আড্ডা রেস্টুরেন্টের পরিচালক ও নারী সংগঠক শারমিন তানিম, ব্লগার খারনিজ ফারিহা, টিবিএন টুয়েন্টি ফোর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সুহেল, ডিবিসি নিউজের মিশিগান প্রতিনিধি আশিকুর রহমান, বাংলাভিশন মিশিগান প্রতিনিধি সাহেল আহমেদ, কালচারাল সংগঠন মিশিগান বেঙ্গলের কর্ণধার ও বিশিষ্ট আবৃত্তিকার অনন্ত সাইফ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিকার সৌরভ চৌধুরী, গ্লোবাল টিভির মিশিগান প্রতিনিধি সৈয়দ আসাদুজ্জামান সোহান প্রমুখ।
দার্শনিক দেবাশীষ মৃধাসহ অন্যন্য সামাজিক সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বগণ তাদের বক্তব্যে  দৈনিক জনকণ্ঠ পত্রিকা আত্মপ্রকাশের পর থেকে তার আদর্শ, সততা, নিষ্ঠা, সাহস ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে দেশ এবং বর্হিবিশ্বে সুনাম অক্ষুন্ন রাখায় ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে পাঠকদের জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষের নতুন সংযোজন ডিজিটাল জনকণ্ঠ জনগণের আরেকটি ফ্যাটফর্ম চালু করায় প্রকাশক সম্পাদক মুক্তিযোদ্ধা মরহুম আতিক উল্লাহ খান মাসুদ এবং বর্তমান সম্পাদক শামীমা এ খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিশিগান তথা গোটা যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশে দৈনিক জনকণ্ঠের প্রবাসী পাঠক ফোরাম গঠনের জোরালো দাবি  জানানো হয়েছে।  জনকণ্ঠ কর্তৃপক্ষকে একটি পূর্ণাঙ্গ টিভি চ্যানেল খোলারও দাবি জানান প্রবাসী ব্যক্তিরা |  বক্তারা জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল হাসান তুহিনের মাধ্যমে দৈনিক জনকণ্ঠ প্রিন্ট অনলাইন এবং ডিজিটাল জনকণ্ঠ পোর্টালে মিশিগান বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সংবাদ দ্রুত প্রকাশ করায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান এবং জনকন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রবাসীরা তাদের শুভেচ্ছা ও নিরন্তন ভালবাসা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি