আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা
অবরোধের দ্বিতীয় দিন

যাত্রাবাড়ীতে বেড়েছে গাড়ি, সতর্ক পুলিশ

  • আপলোড সময় : ০১-১১-২০২৩ ১২:২৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ১১:২১:৪৩ পূর্বাহ্ন
যাত্রাবাড়ীতে বেড়েছে গাড়ি, সতর্ক পুলিশ
ঢাকা, ১ নভেম্বর (ঢাকা পোস্ট) : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। অবরোধের প্রথম দিনে মহাসড়কে তুলনামূলক অনেক কম যানবাহন চলাচল করেছে। বুধবার (১ নভেম্বর) সরেজমিনে যাত্রাবাড়ী, শনির আখড়া, মাতুয়াইল ও সাইন বোর্ড এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় চলাচলকারী বেশিরভাগ বাসই চলছে। এছাড়া সড়কে সিএনজি, প্রাইভেটকার, মোটরসাইকেলও চলতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাস খুব কম চলতে দেখা গেছে।
রাজধানীর সাইনবোর্ড এলাকায় কথা হয় বেসরকারি চাকরিজীবী সোহেল হোসেনের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার অফিস গুলিস্তানে। অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। আজকে গতকালকের তুলনায় বাস বেশি চলছে।
এদিকে, সড়কের বিভিন্ন স্থানে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। ঢাকার প্রবেশমুখে মহাসড়ক এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন পুলিশের সদস্যরা।
শনির আখড়া এলাকায় দায়িত্বরত পুলিশের এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।
শনিবারের (২৮ অক্টোবর) মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়েছে। এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ।
তিনি বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীর গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করা হবে।
অন্যদিকে, সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে সারা দেশে তিন দিনের (৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর) সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স