আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে : জামায়াতে ইসলামী

  • আপলোড সময় : ০১-১১-২০২৩ ১২:৪৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ১১:২১:১৭ পূর্বাহ্ন
সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে : জামায়াতে ইসলামী
ঢাকা, ১ নভেম্বর (ঢাকা পোস্ট) : সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। বুধবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধের সময় একথা বলেন তিনি।
সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে তিন দিনের সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন সকালে রাজধানীর মালিবাগে রেলপথ অবরোধ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।
অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, শামীমুল বারী, সোহেল রানা মিঠু, মুহাম্মদ নুরুদ্দিন, মুতাসিম বিল্লাহ, ইমাম হোসেনসহ অন্য নেতারা।
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকার তাদের অপশাসন ও অত্যাচারে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। রাতের ভোটে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের নাভিশ্বাস উঠেছে। তারা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। এভাবে দেশ চলতে পারে না।

মহানগর দক্ষিণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ
অবরোধের দ্বিতীয় দিনের সকালে ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া রেলস্টেশনে রেললাইন অবরোধ করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য রবিউল ইসলাম, মুতাসিম বিল্লাহ, সাইফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

পোস্তাগোলায় মহাসড়ক অবরোধ
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহিম, মাওলানা আমিনুল ইসলাম, সাদেক বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেমরায় মহাসড়ক অবরোধ
অন্যদিকে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু নাবিল, মতিউর রহমান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মির্জা হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি