আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজে তালের চারা রোপন করেছে বাপা

  • আপলোড সময় : ০১-১১-২০২৩ ১২:৩৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৩ ১২:৩৮:৪১ অপরাহ্ন
লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজে তালের চারা রোপন করেছে বাপা
হবিগঞ্জ, ১ নভেম্বর : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলার লাখাই উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় তালের চারা রোপন  কার্যক্রম পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, কলেজের শিক্ষক কৃষ্ণ মোহন বনিক, মজিবুল হক,  তাপস কিশোর রায়, বাপা হবিগঞ্জের নির্বাহী সদস্য  আশীষ আচার্য্য, মোঃ বাহার উদ্দিন, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন প্রমুখ। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, পরিবেশ রক্ষায় বাপা কাজ করে আসছে। নদী, পুকুর ভরাট, দখল দুষনরোধে সকলকে এগিয়ে আসতে হবে। "বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন এর উদ্যোগ গ্রহণ করেছে বাপা হবিগঞ্জ। এটি আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ। 

তিনি আরোও বলেন, এক সময় আমাদের চারপাশে তালগাছ, খেজুরগাছসহ বিভিন্নরকম বৃক্ষের সমারোহ ছিল। কালের বিবর্তনে তার স্থান দখল করে নিয়েছে পরিবেশবিনাশী ইউকিলিপটাসসহ বিভিন্ন বৃক্ষ যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি পরিবেশবান্ধব দেশীয় বৃক্ষ রোপনের তাগিদ দেন। তিনি বলেন, বর্তমানে বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হিসাবে দেখা দিয়েছে। বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে বাঁচতে উচুঁ গাছ তথা তালের চারা রোপন করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। 
উল্লেখ্য, এবছর বাপা হবিগঞ্জ শাখার পক্ষ থেকে  ৩ শতাধিক চারা ও ২ সহস্রাধিক অঙ্কুরিত বীজ রোপণ সম্পন্ন করা হয়েছে। তালের চারা ও বীজ সংগ্রহে সার্বিক সহযোগিতা করেছেন পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী

এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী