আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
২০০৭ থেকে দেড় লাখ মামলা নিস্পত্তি

হবিগঞ্জে বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উদযাপন

  • আপলোড সময় : ০১-১১-২০২৩ ১২:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৩ ১২:৪০:২৫ অপরাহ্ন
হবিগঞ্জে বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উদযাপন
হবিগঞ্জ ১ নভেম্বর : হবিগঞ্জে বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উদযাপন  করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর-রশীদ এর উদ্যোগে কর্মরত ম্যাজিস্ট্রেটগণকে নিয়ে বিচার বিভাগের বিভিন্ন দিক এবং হবিগঞ্জ ম্যাজিস্ট্রেসীর দ্রুত মামলা নিষ্পত্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ম্যাজিস্ট্রেসীর ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন, ঝুমু সরকার, রাহেলা পারভীন, ফখরুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল আলীম, মোঃ ছিফাত উল্লাহ ও রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  নভেম্বর, ২০০৭ থেকে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত সময়কালে মামলা দায়ের ও নিষ্পত্তি এবং সার্বিক কার্যক্রম নিয়ে আলোকপাত করা হয়। উক্ত সময় কালের মামলা সংক্রান্ত সংরক্ষিত পরিসংখ্যানগত থেকে জানা যায়, নভেম্বর, ২০০৭ সালে পৃথক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর যাত্রাকালে ১৩ হাজার ২৩৭টি মামলা নিয়ে কার্যক্রম শুরু হয়। ২০২২ সাল পর্যন্ত মোট মামলা দায়ের হয় ১ লক্ষ ৫০ হাজার ২৯৯টি এবং মোট নিষ্পত্তি হয় ১ লক্ষ ৫১ হাজার ৫৭২টি। এই সময়ে মোট সাক্ষ্য গৃহীত হয় ১ লক্ষ ৩০ হাজার ৪৮০জনের। পরিসংখ্যান বিশ্লেষণে আরও দেখা যায়, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১২, ২০২২সালে যথাক্রমে মোট মামলা দায়ের হয়-১১৮৪২টি, ১১,১৪২টি, ১০,২৮৫টি, ১০,৮৭৩টি ও ১২,৮৭৬টি। অধিক পরিমাণে মামলা নিষ্পত্তি হয়-২০০৮, ২০০৯, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২২সালে যথাক্রমে ১১,০০০টি, ১০,৪০৩টি, ১০,১৫৮টি, ১০,০৯৬টি, ১১,৩১২টি, ১০,৯০২টি ও ১৭,০২৩টি মামলা। উক্ত সময়ের মধ্যে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত সময় কালে করোনা ভাইরাস মহামারির কারণে নিয়মিত আদালতের স্বাভাবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। এছাড়া ম্যাজিস্ট্রেসী পৃথক হওয়ার পর প্রয়োজনীয় কর্মচারী ও অবকাঠামো এবং পৃথক অফিস ভবন না থাকায় নিয়মিত বিচার কার্যে বিঘ্ন ঘটে।
বর্তমান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ যোগদানের পর থেকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে কাজের পরিমাণ ও মামলা ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন ও উন্নতি সাধিত হয়। মামলার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২০সালে মামলা নিষ্পত্তি হয় ১০৩.৩২%, ২০২১সালে ১১৫.৩৭% ও ২০২২সালে ১৩২.২১%। বর্তমান ২০২৩সালে সেপ্টেম্বর মাস শেষে মোট মামলার বিচারাধীন আছে- ১০,৪৯৩টি মামলা, যা ২০১৯ সালে ১৯,৬৭১টি, ২০২০সালে ১৭,৭৬৮টি, ২০২১ সালে ১৭৫৬৪টি, ২০২২সালে ১৬,১১১টি এবং ২০২৩ সালের জানুয়ারি মাসে মোট মামলা ছিল-১১,৯৬৪টি। বাংলাদেশের সুপ্রীম কোর্ট এর বিভিন্ন পরিসংখ্যান মোতাবেক মামলার নিষ্পত্তির দিক থেকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী সারা দেশের মধ্যে ১- ৪নং নম্বর অবস্থানে ছিল গত ২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। সভায় বিচারের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা ও অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ