আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের নয়া কমিটি 

  • আপলোড সময় : ০৩-১১-২০২৩ ০১:৪৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৩ ০১:৪৪:৪৩ পূর্বাহ্ন
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের নয়া কমিটি 
 আনোয়ার হোসেন সেন্টু সভাপতি ও নাজিম উল্লাহ লিটন সাধারন সম্পাদক।

ফ্লোরিডা, ২ নভেম্বর : সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিগত ১৮ বছর ধরে সেন্ট্রাল ফ্লোরিডায় মহানগর আওয়ামীলীগের নেতৃত্ব পরিবর্তন হয়ে আসছে নিয়মিত, যা যুক্তরাষ্ট্রে  ও বহি:র্বিশ্বে অনুকরণীয়। মনোনয়ন পত্র কিনে ও  ফি জমা দিয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে নিয়মতান্ত্রিক ভাবে জমা দেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ও কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৬ টি মুল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই পাশ করেন। এখানে উল্লেখ্য অনেকেই প্রার্থী হবার আগ্রহ দেখালেও দলীয় স্বার্থে তারা সরে দাড়ান। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর বহি:র্বিশ্বের সবচেয়ে আলোচিত একটি সংগঠন। এই সংগঠনটির  প্রথম দশ বছর আওয়ামীলীগের দলীয় প্রধান শেখ হাসিনা দেখাশুনা করতেন সরাসরি। বর্তমানে মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র  আওয়ামীলীগের নিয়ন্ত্রনাধীন।

গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি আনোয়ার হোসেন সেন্টু,  সাধারন সম্পাদক নাজিম উল্লাহ লিটন, সিনিয়র  সহ সভাপতি জাহাঙ্গীর সরদার, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক মোহম্মদ বাহার হোসেন,  কোষাধ্যক্ষ মোহাম্মদ মুরাদ হোসেন ও প্রচার সম্পাদক মোহাম্মদ  মহসিন মিয়া। নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাব্বির রহমান। বিকাল  তিনটায় ওরলান্ডোর কাবাশ রেস্টুরেন্টে  নির্বাচন কমিশনার নতুন নির্বাচিতদের নাম ঘোষনা করেন। 
পরে এক সংক্ষিপ্ত আলোচনায়  সভাপতিত্ব করেন আসিফ কাজী সুকন। সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টুর পরিচালনায় আলোচনা করেন উপদেষ্টা মুরাদ খান ঠাকুর, উপদেষ্টা ইকবাল হায়দার, উপদেষ্টা মামুন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা শামিম মৃধা, সহ সভাপতি জুয়েল সাদত, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উল্লাহ লিটন প্রমুখ। সবাই আগামী নির্বাচনে নানা মুখি ভুমিকা রাখার আহবান জানান সকলকে,  সাথে সাথে  গুজব এর বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান। বক্তারা দলীয় উন্নয়ন মুলক কাজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে তুলে ধরতে অনুরোধ করেন।

নতুন সভাপতি আনোয়ার হোসেন সেন্টু ও সাধারন সম্পাদক নাজিম উল্লাহ লিটন বলেন সকলের পরামর্শ নিয়ে নতুন পুর্নাঙ্গ কমিটি করা হবে এবং আগামী ১৬ ডিসেম্বর অভিষেক ও বিজয় দিবস পালিত হবে। নতুন সাধারন সম্পাদক নাজিম উল্লাহ লিটন বলেন, আমাদের ওয়েব সাইট তৈরী হচ্ছে, আমরা এই ওয়েব সাইটের মাধ্যমে  সকল রকম কার্যক্রম পরিচালনা করব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র