আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয়

নিউ লিভোনিয়া সিনিয়র সেন্টার প্রকল্পে ৮ মিলিয়ন ডলার অনুদান 

  • আপলোড সময় : ০৪-১১-২০২৩ ০১:০৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৩ ০১:০৮:২৯ পূর্বাহ্ন
নিউ লিভোনিয়া সিনিয়র সেন্টার প্রকল্পে ৮ মিলিয়ন ডলার অনুদান 
লিভোনিয়া, ৪ নভেম্বর : লিভোনিয়ায় একটি নতুন সিনিয়র সিটিজেন সেন্টার নির্মাণের জন্য ওয়েইন কাউন্টি থেকে ৮ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হচ্ছে বলে শহরের কর্মকর্তারা জানিয়েছেন।
ওয়েইন কাউন্টি কমিশন বৃহস্পতিবার অনুদান অনুমোদন করেছে। নগর কর্মকর্তাদের মতে, ২২ মিলিয়ন ডলারের সিনিয়র সেন্টারটি নির্মাণের ফলে শহরটিকে শহরের কেন্দ্রস্থল পুনর্গঠন করার পরিকল্পনা শুরু করতে সক্ষম করবে। লিভোনিয়ার মেয়র মাউরিন মিলার ব্রোসনান এক বিবৃতিতে বলেন, নতুন এই লিভোনিয়া সিনিয়র সেন্টারটি ফাইভ মাইল এবং ফার্মিংটনে বিদ্যমান স্থানটি উন্মুক্ত হবে এবং একটি রূপান্তরমূলক পুনর্নির্মাণ প্রকল্পের পথ প্রশস্ত হবে। "এটি সত্যিই একটি রূপান্তরমূলক প্রকল্প যা বিভিন্নভাবে ব্যবহারের আবাসিক, ব্যবসা এবং সম্প্রদায়ের স্থানগুলির সাথে শহরের কেন্দ্রকে নতুন করে কল্পনা করে এবং একটি কার্যকরী ডাউনটাউন এলাকা তৈরি করে।"
নতুন সিনিয়র সেন্টারটি বর্তমান সিনিয়র সেন্টারের প্রায় এক মাইল পূর্বে ফাইভ মাইল এবং হাবার্ড স্ট্রিটে কার্কসি কমিউনিটি রিক্রিয়েশন সেন্টারের পাশে নির্মিত হবে। আগামী বছর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। কর্মকর্তারা জানান, শহরের সম্পত্তি কর না বাড়িয়েই সিনিয়র সেন্টার প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে। ফেডারেল, রাজ্য, কাউন্টি এবং শহরের কর্মকর্তারা অন্যান্য উৎস থেকে প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।  ব্রনসন কমিশন এবং ওয়েইন কাউন্টি এক্সিকিউটিভ ওয়ারেন ইভান্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফার্মিংটন এবং ফাইভ মাইল রাস্তার নাগরিক কেন্দ্র এলাকাকে রূপান্তরের জন্য শহরের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য। কাউন্টি কর্মকর্তারা বলেছেন যে অনুদানটি ২০২১ সালের আমেরিকান রেসকিউ প্ল্যান অ্যাক্টের মাধ্যমে প্রাপ্ত ফেডারেল ডলার দিয়ে এই অনুদান দেয়া হয়েছে।  ওয়েন কাউন্টি কমিশনার টেরি মারেকি (আর-লিভোনিয়া) বলেছেন, শহরের প্রবীণ নাগরিকদের ভাল সেবা দিতে বা ভাল জীবনযাপন উপভোগ করতে সহায়তার প্রচেষ্টার অংশ হতে পেরে তিনি সম্মানিত। "আমি (কাউন্টি এক্সিকিউটিভ) ইভান্স এবং মেয়র ব্রসনানকে ধন্যবাদ জানাতে চাই তাদের প্রচেষ্টার জন্য তহবিলের এই মূল অংশটিকে বাস্তবে অনুমোদন করার জন্য," তিনি এক বিবৃতিতে বলেছেন। তিনি জানিয়েছেন যে নতুন সিনিয়র সেন্টার শুধুমাত্র লিভোনিয়া শহরকে প্রভাবিত করবে না, তার আশেপাশের সম্প্রদায়গুলিকেও প্রভাবিত করবে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
BAM-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, সামনে FOBANA ২০২৮ 

BAM-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, সামনে FOBANA ২০২৮