আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

পন্টিয়াকে ঘরে প্রবেশ করে মহিলাকে নির্যাতন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৩ ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৩ ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন
পন্টিয়াকে ঘরে প্রবেশ করে মহিলাকে নির্যাতন
পন্টিয়াক, ৪ নভেম্বর : ২৩ বছর বয়সী এক পন্টিয়াক ব্যক্তিকে নির্যাতন ও যৌন নিপীড়নসহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত রডরিক হ্যারিস জুনিয়র গত ২৬ অক্টোবর এক পন্টিয়াক নারীর বাড়িতে তার অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করেন এবং তিনি বাড়িতে না আসা পর্যন্ত লুকিয়ে ছিলেন। তিনি বাড়িতে আসার পর তাকে আক্রমণ করেন এবং পিস্তল দিয়ে মারধর করেন। এক পর্যায়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। প্রসিকিউটররা জানিয়েছেন, বারবার হত্যার হুমকি দিয়ে তাকে বাড়ির ভেতর আটকে রাখেন তিনি। তিনি ব্যাপক আঘাত পেয়েছিলেন। শেষ পর্যন্ত পালাতে সক্ষম হন এবং প্রতিবেশীর কাছ থেকে সহায়তা পেতে সক্ষম হয়েছিলেন। পুলিশের সঙ্গে সাড়ে তিন ঘণ্টা স্থবিরতার পরে বৃহস্পতিবার হ্যারিসকে গ্রেপ্তার করা হয়। নির্যাতন, বাড়িতে হামলা, অবৈধ ভাবে কারারুদ্ধ করা, শারীরিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে হামলা, যৌন নিপীড়নের চেষ্টা ও অপরাধমূলক হামলার অভিযোগে শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। পন্টিয়াকের জেলা বিচারক জেরেমি বোয়ি বন্ড প্রত্যাখ্যান করে হ্যারিসকে ওকল্যান্ড কাউন্টি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দোষী সাব্যস্ত হলে হ্যারিসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তিনি বলেন, 'আমরা সবাই আমাদের বাড়িতে নিরাপদে থাকার যোগ্য। ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, 'এ ধরনের নৃশংস সহিংসতার অপরাধ ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক আঘাত দেয় এবং এগুলো আমাদের সবার নিরাপত্তা বোধ কেড়ে নেয়। জননিরাপত্তা আমার সর্বোচ্চ অগ্রাধিকার, এবং যারা সহিংস অপরাধ সংঘটিত করে তাদের বিরুদ্ধে আমার অফিস মামলা করবে এবং এই ভুক্তভোগীর জন্য এবং সমগ্র সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার চাইবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই