আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

মাধবপুরে প্রেমের ফাদে ফেলে সহকর্মীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

  • আপলোড সময় : ০৬-১১-২০২৩ ১০:২৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৩ ১০:২৫:৫৩ পূর্বাহ্ন
মাধবপুরে প্রেমের ফাদে ফেলে সহকর্মীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) ৬ নভেম্বর : মাধবপুরে প্রেমের ফাদে ফেলে একটি ফ্যাক্টরীর সহকর্মীকে ধর্ষনের অভিযোগে শ্রাবন মিয়া (২০) কে সোমবার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রাবন মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। 
মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম জানান, নোয়াপাড়াএলাকার একটি কোম্পানীতে চাকুরী করেন শ্রাবন। এ সুবাদে একই কোম্পানীর কিশোরী শ্রমিকের সঙ্গে পরিচয় ঘটে তার। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। গত শনিবার বিকেলে কিশোরী শ্রমিক ফ্যাক্টরী থেকে কাজ শেষে বের হয়ে গ্রামের বাড়ী রসুলপুর যাওয়ার পথে প্রেমিক শ্রাবণ তাকে ফুসলিয়ে একটি টমটমে উঠায়। পরে তাকে নিয়ে শ্রাবণ বিভিন্ন স্থানে ঘুরাঘুরি শেষে বড়ধলিয়া গ্রামের একটি বাড়িতে উঠে। সেখানে কৌশলে একটি ঘরে আটকিয়ে প্রেমিক তাকে ধর্ষণ করে। পরদিন তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ভিকটিম থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ সোমবার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে প্রেমিক শ্রাবণকে গ্রেফতার করে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম জানান ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স