আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মাধবপুরে শিক্ষার্থী বন্যার মৃত্যু : জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৬-১১-২০২৩ ১০:৩১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৩ ১০:৩১:৪৪ পূর্বাহ্ন
মাধবপুরে শিক্ষার্থী বন্যার মৃত্যু : জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
মাধবপুর, (হবিগঞ্জ) ৬ নভেম্বর : উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বন্যা আক্তারের মৃত্যুর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৬ নভেম্বর) দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় শত শত শিক্ষার্থী প্লে কার্ড হাতে শ্লোগান দিতে দিতে তেলিয়াপাড়া বাজারে অবস্থিত শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে মানববন্ধন করে। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত বন্যার সহপাঠিরা বলেন, বন্যার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হতে পাড়ে না। তাকে হত্যা করা হয়েছে। বন্যার মৃত্যু ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানান তারা। গত ৪/৫ মাস আগে দক্ষিণ সুরমা গ্রামের মোঃ শানু মিয়ার মেয়ে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বন্যা আক্তারকে প্রেমের ফাঁদে পেলে বিয়ে করেন তেলিয়াপাড়া গ্রামের কামরুল ইসলাম শাহজাহানের ছেলে তানিম। বিয়ের পর থেকেই তানিমের পরিবারের লোকজন বন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে জানা যায়। গত ৩ নভেম্বর রাতে বন‍্যাকে  ঘরে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্ত‍্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় বন্যার বাবা শানু মিয়ার বাদি হয়ে তানিমকে  প্রধান আসামী করে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে মাধবপুর থানায় একটি মামলা করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা