আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৩ ০২:০০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৩ ০২:০০:৫৩ পূর্বাহ্ন
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন
গাজীপুর, ৭ নভেম্বর (ঢাকা পোস্ট) : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও এর আশপাশের বিভিন্ন কারখানার বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করছে শ্রমিকরা। এসময় বিক্ষোভকারী শ্রমিকরা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে রাখে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেন তারা। শ্রমিকরা সংঘটিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়েছে।
পুলিশ, বিজিবি, র‍্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ী-কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ইব্রাহিম খান বলেন, কোনাবাড়ীতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করেছে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকরা যেন আর কোনো সহিংসতা না ঘটায় সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ