আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজে ‘বাংলা মেলা’

  • আপলোড সময় : ০৭-১১-২০২৩ ০৯:১৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৩ ০৯:১৪:৩১ পূর্বাহ্ন
ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজে ‘বাংলা মেলা’
ডেট্রয়েট, ৭ নভেম্বর : প্রাণবন্ত আয়োজনে ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজে অনুষ্ঠিত হলো ‘বাংলা মেলা’। ওই কলেজে অধ্যায়নরত বাংলাদেশি-অ্যামিরিকান শিক্ষার্থী এ মেলার আয়োজন করে। বাঙালি সংস্কৃতি চর্চায় মুখর হয়ে উঠে কলেজের মেলা প্রাঙ্গণ।

ডেট্রয়েট ক্যাম্পাসের একটি মিলনায়তনে দিনব্যাপী বাংলা মেলার আয়োজন করে ওয়েইন কাউন্টি কলেজে অধ্যয়নরত বাংলাদেশি-অ্যামিরিকান শিক্ষার্থীরা। দেশাত্ববোধক গান, নাচ, পোশাক এবং পিঠাপুলিসহ দেশীয় জনপ্রিয় খাবারের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতিকে অন্যান্য দেশের শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। এছাড়া অভিভাবকদের অভিবাসী জীবনের নানা ‍সংগ্রামের গল্পও তুলে ধরে শিক্ষার্থীরা। শিক্ষক ড. ফিডেলিস তেরেসা ডি চুনহা’র মনোমুগদ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন কয়েকজন শিক্ষক।       

বাংলা সংস্কৃতিকে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে যাওয়ার লক্ষেই শিক্ষার্থীরা গত দুবছর ধরে এ বাংলা মেলার আয়োজন করে আসছে ক্যাম্পাসে। টিবিএন২৪ টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন কলেজের টাস্টি মো.কামাল রহমান এবং কলেজের বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের কৌচার ফাতেমা খানম। বাংলা মেলায় অংশ নিয়ে বাংলাদেশি সংস্কৃতি ও খাবারের প্রশংসা করেন অন্যান্য দেশের শিক্ষার্থীরা। 

মেলায় বাংলা নববর্ষের ঐতিহ্যসহ নাচের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরে কালিবাড়ি নৃত্যাঙ্গ দলের সদস্যরা। এছাড়া শাড়ী ও পাঞ্জাবি পড়ে বাঙালি পোশাকের ঐতিহ্য তুলে ধরা হয় মেলায়। বড় পর্দায় বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিবেশন করা হয়। সব মিলিয়ে আনন্দমুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয় এবারের বাংলা মেলা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়