আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৩ ১২:৪৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৩ ১২:৪৪:৫৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
আটলান্টিক সিটি, ৯ নভেম্বর : প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতটা প্রয়োজনীয় তা ভুক্তভোগী মাত্রই ভালোভাবে ওয়াকিবহাল। বিশেষ করে যেকোনো জরুরি প্রয়োজনে তা যে কত গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করাও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহণের সুযোগ যদি ‘বাড়ির কাছে আরশি নগর’ এ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ করে দিতেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার।

গতকাল বুধবার সকাল দশটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউস্থ ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর মিসেস ইসরাত জাহান, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, পারসোনাল অফিসার মোঃ আবদুল আউয়াল, প্রশাসনিক কর্মকর্তা রুমন চন্দ্র দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসাইন, অফিস স্টাফ শফিকুল ইসলাম এই সেবা প্রদান করেন।


ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার  আওতায় সাড়ে তিনশতাধিক  প্রবাসী বাংলাদেশি সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।
প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করায় বিএএসজে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।বিএএসজের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বিএএসজের ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নির্দিষ্ট সময়ের অনেক আগেই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের জন্য বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সমবেত হতে থাকেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তা মাসুদ চৌধুরী , গিয়াসউদদীন পাঠান, মোঃ শাহরিয়ার আহমেদ, মোঃ মনিরুজামান, মোঃ বেলাল হোসেন, শিপন সাখাওয়াত , মোঃ আইয়ুব বাবুল,রওশনউদদীন , সিরাজউদদীন, আবদুল জব্বার, আবু নসর, বেলালউদদীন, মোঃ ফারুক, আব্দুর রহিম, শাহজালাল, মোঃ রেজা প্রমুখের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহণ করে যারপরনাই খুশি হন।
প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি