আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি হাসান, সাদমানের চমক

  • আপলোড সময় : ০৯-১১-২০২৩ ০১:৩৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৩ ০১:৩৯:৫১ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি হাসান, সাদমানের চমক
হ্যামট্রাম্যাক,  ৯ নভেম্বর : হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে কাউন্সিল পদে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান এবং মুতাহছিন রহমান সাদমান। এর মাঝে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন হাউজিং ব্যবসায়ী সাদমান। এ নিয়ে টানা চারবার বিজয়ী হন হাসান। এবারের নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী। তবে জয়ের দেখা পাননি বর্তমান কাউন্সিলর নাঈম চৌধুরী। 
বর্তমানে হ্যামট্রাম্যাক সিটির প্রোটেম মেয়রের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ হাসান। মঙ্গলবারের সিটি কাউন্সিল এর নির্বাচনে মেম্বার পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। 
ওয়েইন কাউন্টিতে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোহাম্মদ হাসানের প্রাপ্ত ভোট ১ হাজার ৬১৮। অন্যদিকে সিটি কাউন্সিল মেম্বার পদে ১ হাজার ২৩৮ ভোটে পেয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মুনতাহছিন রহমান সাদমান। এই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। তবে ১ হাজার ১১৮ ভোট পেলেও জয় তুলে নিতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত বর্তমান কাউন্সিলর নাঈম চৌধুরী। 
 সিটি কাউন্সিলের নির্বাচনে আওতায় ৩টি পদের মধ্যে ২টিতেই বাংলাদেশি বংশোদ্ভূদের বিজয়ে ব্যাপক উৎফুল্ল এখানকার বাংলাদেশিরা। রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণার পরপরই তাদের কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খিরা নিউ মদিনা রেস্টুরেন্টে পরস্পর মিলিত হয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে হ্যামট্রাম্যাক সিটির ভোটারসহ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মোহাম্মদ হাসান ও সাদমান। বর্তমান কাউন্সিল মেম্বার আবু আহমেদ মুসাও নর্বনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন।      
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কাউন্সিল মেম্বারের ৩টি পদের বিপরীতে ভোট গ্রহণ চলে। বাংলাদেশি, ইয়েমেনি ও পোলিশ সম্প্রদায়ের ৬ জন প্রার্থী এতে প্রতিন্দ্বন্দ্বিতা করেন। মোট ৭হাজার ৩৮৫ ভোটার এতে অংশ নেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিটি কাউন্সিল মেম্বার পদে আরেকজন হলেন ইয়েমেনি বংশোদ্ভূত মোহাম্মদ আলসমুরি। তিনি পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট। মোহাম্মদ হাসানের দেশের বাড়ি চিটাগং এবং সাদমান সিলেটের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ