আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

পর্ন তারকাকে অর্থ প্রদান : ট্রাম্প অভিযুক্ত

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৩ ০৬:৫৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৩ ০৭:০৮:৩৮ পূর্বাহ্ন
পর্ন তারকাকে অর্থ প্রদান : ট্রাম্প অভিযুক্ত
নিউইয়র্ক, ৩০ মার্চ : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পর্ন তারকার মুখ বন্ধ করার জন্য অর্থ প্রদানের অভিযোগে নিউ ইয়র্কের একজন গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করেন। কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার মধ্যে বৃহস্পতিবার গ্র্যান্ড জুরি এই সিদ্ধান্ত দেন। এই প্রথমবারের মতো মার্কিন ইতিহাসে কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হচ্ছেন।
অবশ্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ জানা যায়নি। আরো কয়েকদিন পর অভিযুক্ত করার বিষয়টি ঘোষণা করা হবে।
ট্রাম্পের একজন আইনজীবী বৃহস্পতিবার বলেন, তাকে বলা হয়েছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে।
নিউ ইয়র্কের তদন্তে দেখা যায়, ট্রাম্প তার আইনজীবীর মাধ্যমে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার স ময় পর্ন স্টার স্টোরমি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার প্রদান করেছিলেন।
ট্রাম্প চলতি মাসের প্রথম দিকে বলেছিলেন, ওই মামলায় তাকে গ্রেফতার করা হতে পারে। তিনি সামাজিক মাধ্যমে এই গ্রেফতারির বিরুদ্ধে সোচ্চার হতে তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম