আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন

রাজা বল্লাল সেনের দিঘী থেকে বেরিয়ে এলো প্রাচীন মূর্তি

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৩ ০৭:০২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৩ ০৭:০৬:৪৩ পূর্বাহ্ন
রাজা বল্লাল সেনের দিঘী থেকে বেরিয়ে এলো প্রাচীন মূর্তি
মুন্সীগঞ্জ, ৩০ মার্চ (ঢাকা পোস্ট) : মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল গ্রামের রাজা বল্লাল সেনের দিঘী থেকে মহামূল্যবান পাথরের মূর্তির মাথা উদ্ধার করা হয়েছে। এটি কষ্টিপাথরের মূর্তির মাথা হতে পারে বলছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের এনায়েতনগর এলাকার পাশে রাজা বল্লাল সেনের দিঘীর ভরাট হয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষক মো. রহমতুল্লাহর জমিতে কৃষিকাজের জন্য সেচের পানির লাইন খনন করছিলেন শ্রমিকরা। এ সময় একটি মূর্তির মাথা বের হয়ে আসে।
স্থানীয় রামপাল ইউনিয়ন পরিষদের সচিব মো. কবির হোসেন শ্রমিকদের কাছ থেকে মূর্তির মাথার অংশ বুঝে নেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেজারত শাখার সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারীর কাছে সেটি হস্তান্তর করা হয়।
সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারী বলেন, স্থানীয় কৃষক রহমতউল্লাহ দেওয়ানের জমিতে কাজ করার সময় মূর্তিটি পাওয়া যায়। মূর্তিটির ওজন ৪ কেজি ৭৮৯ গ্রাম। এটি কষ্টিপাথরের মূর্তি কিনা যাচাইয়ের জন্য ঢাকায় ল্যাবে টেস্টে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স