আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পিটার হাস নয়া দিল্লি যাননি, ঢাকায় আছেন

  • আপলোড সময় : ১০-১১-২০২৩ ০৭:০২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৩ ০৭:০২:২৮ অপরাহ্ন
পিটার হাস নয়া দিল্লি যাননি, ঢাকায় আছেন
ঢাকা, ১০ নভেম্বর (ঢাকা পোস্ট) : বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ভারতের নয়া দিল্লিতে যাওয়ার তথ্য স‌ঠিক নয়। তিনি ঢাকাতেই আছেন। শুক্রবার (১০ নভেম্বর) মার্কিন দূতাবা‌সের মুখপাত্র স্টিফেন ইবে‌লি ঢাকা পোস্ট‌কে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।
স্টিফেন ইবে‌লি জানান, রাষ্ট্রদূতের ভারত যাওয়া নিয়ে গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে তা স‌ঠিক নয়। রাষ্ট্রদূতের ভারত সফরের কোনো পরিকল্পনা নেই।
নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারতের মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাস যোগ দেবেন জানিয়ে কিছু ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের কিছু গণমাধ্যমেও পিটার হাসের নয়া দিল্লি যাওয়ার খবর চাউর হয়।
জানা গেছে, শুক্রবার (১০ নভেম্বর) গুলশান সোসাইটি লেক পার্কে ঢাকা ফ্লো কর্তৃক আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইয়োগা অ্যান্ড ওয়েলনেস’ অনুষ্ঠান যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত। ওই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম অতিথি ছিলেন। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন