আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

আটলান্টিক সিটিতে  ‘রাম নবমী’  উৎসব পালিত

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৩ ০৭:১৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৩ ০৯:২২:২৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে  ‘রাম নবমী’  উৎসব পালিত
আটলান্টিক, ৩০ মার্চ :  আটলান্টিক সিটিতে আজ সন্ধ্যায় ‘রাম নবমী’ উৎসব পালিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে বিভিন্ন  ধর্মীয়  আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রাম নবমী’ উৎসব পালিত হয়। ‘রাম নবমী’ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পুজা অর্চনা, রামায়ন পাঠ, কথামালা, ভজন, কীর্তন ইত্যাদি। 
হিন্দুদের  একটি  গুরুত্বপূর্ণ  উৎসব '’রাম নবমী' ।  চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর  দিন এই  উৎসব  পালিত হয়। প্রচলিত বিশ্বাস  অনুযায়ী   ত্রেতা  যুগে  অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার পুত্র হিসেবে  রামচন্দ্র  এদিনই  জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের  জন্মদিন উদযাপন করা হয় এদিন।  
image16.jpeg
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে  রাম,  বিষ্ণুর  সপ্তম  অবতার,  ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। তিনি  মর্যাদা  পুরুষোত্তম হিসেবেও  খ্যাত। রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা। মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা।



‘রাম নবমী’  উৎসবের বিভিন্ন আয়োজনে  অংশগ্রহন করেন সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, উওম দাশ, প্রদীপ দে, লাকী চৌধুরী,সজল দাশ,গংগা সাহা, মিনু নন্দী, সজল চক্রবর্তী, প্রভীন ভিগ, সুনীল দাশ, সাতিনদর ভিগ, সুমি মজুমদার, দীপা দে জয়া, ইন্দিরা চৌধুরী,রুমি মল্লিক, বিউটি দাশ, বিনোদ ভেলোর, শান্তনু সরকার, প্রমুখ । ‘রাম নবমী’ উৎসবে অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০