আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রাজকীয় দিওয়ালি : ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড অযোধ্যায়

  • আপলোড সময় : ১২-১১-২০২৩ ১২:২৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৩ ১২:২৭:৪১ পূর্বাহ্ন
রাজকীয় দিওয়ালি : ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড অযোধ্যায়
অযোধ্যা, (উত্তর প্রদেশ) ১২ নভেম্বর : ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল অযোধ্যা। এর আগে পৃথিবীর আর কোথাও একসঙ্গে এক জায়গায় এত প্রদীপ জ্বালানো হয়নি। রামমন্দির উদ্বোধনের আগেই রাজকীয় দিওয়ালি।
গত বছরই উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল এ বছর দিওয়ালির জাঁকজমকে অযোধ্যা আগের সব নজিরকে ছাপিয়ে যাবে ঠিক তাই হল। আলোয় আলোয় চোখ ধাঁধিয়ে গেল। তবে ২০ কোটির চমক ছিল অন্য। এতো বড় দিওয়ালির উদযাপন আগে কখনও দেখেনি দেশ। যেদিকেই তাকাবেন শুধু প্রদীপের আলো। সপযূ নদীর দুই পার যেন রাত নামতেই আলোয় ঝলমল করছে। নতুন বছরের শুরুতেই খুলছে রামমন্দিরের দরজা। অযোধ্যা জুড়ে এখন থেকেই সাজো সাজো রব। তার আগেই দিওয়ালির গ্র্যান্ড সেলিব্রেশন। অযোধ্যায় দীপোৎসব ২০১৭ সালে শুরু হয়েছিল
এবার দীপোৎসবে আলোয় আলোয় উজ্জ্বল হয়ে উঠল রাম জন্মভূমি। লাইট অ্যান্ড সাউন্ড শো-এর আয়োজন করা হয়েছিল। যাতে খরচ হয়েছে ২০ কোটি টাকা। রামায়নের ওপরে ভিত্তি রে একটি গ্র্যান্ড থ্রিডি শোর আয়োজন করা হয়। এছাড়াও ছিল প্রোজেকশন ম্যাপিং এবং লেজার শো। বিশাল এলিডি স্ক্রিনে শ্রী রামচন্দ্রের ছবি গোটা অনুষ্ঠানটি ড্রোণ ক্যামেরা দিয়েও দেখানো হয়। গত বছরে ১৫ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল অযোধ্যায়। সেবারে ২০ হাজার সদস্য কাজ করেছিলেন। এই ২৫ লক্ষ প্রদীপ সাজানোর কাজে। ২৫ হাজার সদস্যকে কাজে লাগানো হয়েছে।
লেজার লাইট থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন বাল্ব অযোধ্যার আলোকসজ্জা আগে থএকেই প্রস্তুত ছিল। দীপোৎসবে যে ২৫ লক্ষ প্রদীপ সরযূ তীরে জ্বালানো হবে, তা কিনে দিতে পারবেন বাসিন্দারা। আগেই জানান হয়। একটি প্রদীপের দাম ৫১ টাকা। একসঙ্গে ৫১টি প্রদীপ কিনলে দাম পড়বে ১,১০০ টাকা। আগামী বছরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের। অযোধ্যার রাস্তায় রাম মন্দির ও রাম – সীতার আদলে আলো তৈরি হয়েছে। সেইসব পুরোটাই গিয়েছে চন্দননগর থেকে। অযোধ্যার নদীর ধার রাস্তাঘাট মন্দিরের আশেপাশে জায়গা। এমনকী চিত্রকূট এলাকাতেও লাগানো হয়েছে চন্দননগরের আলো। চন্দননগরের আলো দীপাবলিতে আলোকিত করে তুলেছে অযোধ্যাকে।
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ