আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
​​​​​​​শিব মন্দিরে নানা আয়োজন

আজ শ্যামাপূজা ও দীপাবলি

  • আপলোড সময় : ১২-১১-২০২৩ ০১:১২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৩ ০২:৫৩:০৬ পূর্বাহ্ন
আজ শ্যামাপূজা ও দীপাবলি
হ্যামট্রাম্যাক, ১২ নভেম্বর : আজ রোববার, শ্যামাপূজা। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব। এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একই সঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলি উৎসব।
পুরাণ মতে, অন্যায়-অত্যাচার দূর করতেই মা কালীর মর্ত্যে আগমন। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা দিতে আসেন দেবী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পুজো বা কালী পুজো অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক। মিশিগানের হিন্দু সম্প্রদায় আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মন্দিরে মন্দিরে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হবে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
দীপাবলি উৎসবও আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের। দীপাবলী- আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়।  দীপাবলি হচ্ছে শ্যামা পূজার অন্যতম আকর্ষণ। দীপাবলি শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, শিখ এবং জৈন ধর্মাবলম্বীদেরও অনুষ্ঠান। দীপাবলির দিনে কালী পূজা হয়-তাই দীপাবলি আর কালী পূজা একইসূত্রে গাঁথা।
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি মিশিগানে রাজ্যের ডেট্রয়েট, ওয়ারেন, ট্রয়, ক্যান্টন, পন্টিয়াকসহ বিভিন্ন সিটিতে সাড়ম্বরে উদযাপিত করবে।

শিব মন্দিরে নানা আয়োজন
এদিকে শ্রীশ্রী শ্যামাপূজা ও দিপাবলী উপলক্ষে শিব মন্দির টেম্পল অব জয়ে আজ রোববার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে আলোর উৎসব শুভ দীপাবলী, রাত ৬টা ১ মিনিটে পূজা, রাত ৭টা ১ মিনিটে পুষ্পাঞ্জলি, রাত ৭টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে রয়েছে আকর্ষণীয় ডান্ডিয়া নৃত্য। সেই সাথে গান ও নৃত্য পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত